News Flash

  • Home
  • Uncategorized
  • পরীক্ষা পিছিয়ে দেওয়ার আরজি বাতিল করল সুপ্রিম কোর্ট, সেপ্টেম্বরেই নিট ও জয়েন্ট
Image

পরীক্ষা পিছিয়ে দেওয়ার আরজি বাতিল করল সুপ্রিম কোর্ট, সেপ্টেম্বরেই নিট ও জয়েন্ট

কলকাতা, ১৭ আগস্ট (হি. স.) :  করোনা অতিমারীর আবহে স্থগিত হচ্ছে না জয়েন্ট এন্ট্রান্স (মেইন) এবং ন্যাশনাল এলিজিবিলিটি অ্যান্ড এন্ট্রান্স টেস্ট (নিট)। এই পরীক্ষা স্থগিত রাখার আবেদন সোমবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

ইতিমধ্যে এই পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছে। সেপ্টেম্বরে পরীক্ষা হওয়ার কথা। অতিমারীর আবহে পরীক্ষা আরও পিছিয়ে দেওয়ার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিভাবকদের একাংশ। কিন্তু সেই আরজি খারিজ করে দিল শীর্ষ আদালত।

চলতি জুলাইয়ের শেষের দিকে পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল। কিন্তু করোনা আবহে ছাত্রছাত্রীরা পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানান। এরপরই তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছিলেন, ইঞ্জিনিয়ারিংয়ের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট-এর মেনস পরীক্ষা হবে ১-৬ সেপ্টেম্বরের মধ্যে। আর জেইই অ্যাডভান্স-এর পরীক্ষা হবে ২৭ সেপ্টেম্বর। ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ হবে ১৩ সেপ্টেম্বর।

করোনা সংক্রমণের আশঙ্কার কথা মাথায় রেখেই এই পরীক্ষাগুলি পিছিয়ে দেওয়া হয়। এই বিষয়ে দিন কয়েক আগে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি তৈরি করেছিলেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী। তাঁদের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে খবর।

দেশের শীর্ষ আদালত জানিয়েছে, পরীক্ষা পিছনো হবে না। নির্ধারিত সময়সূচী মেনেই পরীক্ষা নেওয়া হবে। আজ সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্রের বেঞ্চ জানিয়েছে, মহামারীর জন্য জীবন থমকে থাকবে না। এই পরিস্থিতিতে এমনিতেই ছাত্রছাত্রীদের  অনেক ক্ষতি হয়ে গিয়েছে। পরীক্ষা পিছিয়ে দিলে তাদের আরও একটা বছর নষ্ট হবে। সেদিকটা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top