News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে সূচনা হল বিদ্যুতের প্রিপেইড মিটার
Image

রাজ্যে সূচনা হল বিদ্যুতের প্রিপেইড মিটার

আগরতলা, ১৬ আগস্ট (হি.স.)৷৷ আজ রবিবার থেকে ত্রিপুরায় বিদ্যুতের প্রিপেইড মিটারের সূচনা হয়েছে৷ প্রাথমিকভাবে সারা ত্রিপুরায় নির্দিষ্ট কয়েকটি মহকুমায় ১ লক্ষ ৮৪ হাজার ২২৮টি প্রিপেইড মিটার বসানো হবে৷ ইতিমধ্যে ১ লক্ষ মিটার বসানো হয়ে গেছে৷ আজ বিদ্যুৎমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা প্রিপেইড মিটারের সূচনা করেছেন৷


এ-বিষয়ে তিনি বলেন, বহুদিন ধরে বিদ্যুতের প্রিপেইড মিটার চালু করার চেষ্টা হচ্ছিল৷ আজ তা সম্ভব হয়েছে৷ তাঁর কথায়, আপাতত ১ লক্ষ ৮৪ হাজার ২২৮টি প্রিপেইড মিটার ক্রয় করা হয়েছে৷ ধীরে ধীরে সমগ্র ত্রিপুরায় প্রিপেড মিটার বসানো হবে৷


উপমুখ্যমন্ত্রী বলেন, প্রিপেইড মিটার বিদ্যুৎ চুরি কমাতে সহায়ক ভূমিকা নেবে৷ সাথে বকেয়া আদায়ের ঝামেলা থেকেও মুক্তি দেবে৷ তাঁর দাবি, গ্রাহকদের সুবিধায় প্রিপেইড মিটার চালু হয়েছে৷ কারণ, বিদ্যুৎ বিল মিটিয়ে দেওয়ার জন্য এখন আর গ্রাহকদের লাইনে দাঁড়াতে হবে না৷ তাছাড়া, বকেয়া বিলের পাহাড় না হলে, নিগম লাভের মুখ দেখবে৷ তাতে, পরিষেবা আরও উন্নত করা সম্ভব হবে৷


উপমুখ্যমন্ত্রীর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগানে অনুপ্রাণিত হয়েই প্রিপেইড মিটারের পথে হেঁটেছি আমরা৷ তাতে, নিশ্চিতভাবে গ্রাহকদের উন্নত বিদ্যুৎ পরিষেবা দেওয়া সম্ভব হবে৷


প্রসঙ্গত, প্রিপেইড মিটার ব্যবহারকারী বিদ্যুৎ ভোক্তারা অগ্রিম টাকার বিনিময়ে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন৷ খাতায় টাকা ফুরিয়ে গেলে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে যাবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top