News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা পুলিশের সাফল্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী বিপ্লব
Image

ত্রিপুরা পুলিশের সাফল্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী বিপ্লব

আগরতলা, ১৭ আগস্ট (হি. স.) : ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর বেআইনি নেশার বিরুদ্ধে পুলিশের সাফল্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এক টুইট বার্তায় তিনি বিস্তারিত তথ্য দিয়েছেন। তাতে তিনি প্রশংসা-র সুরে বলেন, এগিয়ে চলছে ত্রিপুরা পুলিশ।

তিনি বলেন, মার্চ ২০১৮ থেকে জুলাই ২০২০-র মধ্যে এনডিপিএস মামলায় ৯৩৪ টি মামলা নথিভুক্ত হয়েছে। তাতে, গ্রেপ্তার হয়েছে ১৫৩৭ জন। সেই সঙ্গে ৪ কোটি গাঁজার চারা নষ্ট করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ৮৭,০০০ কেজি শুকনো গাঁজা, ৩ লক্ষ কফসিরাপের বোতল, ২৮ লক্ষ নেশার ট্যাবলেট ও ৯ কেজি হেরোইন।

এদিন মুখ্যমন্ত্রী সগর্বে বলেন, লকডাউন চলাকালীন সময়ে জরুরিভিত্তিতে পরিষেবায় ৯৫ শতাংশ সফল প্রতিক্রিয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ত্রিপুরা ই.আর.এস.এস-কে শুভেচ্ছা জানানো হয়েছে। সাথে তিনি যোগ করেন, ত্রিপুরা পুলিশের পরিষেবার আধুনিকীকরণের ক্ষেত্রে ২০১৯ – ২০ অর্থবছরে মোট ১০.১৭ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top