News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ে সক্রিয় ৬৯৩ জন করোনা আক্রান্ত, সশস্ত্র বাহিনীর জওয়ান ৩০৫
Image

মেঘালয়ে সক্রিয় ৬৯৩ জন করোনা আক্রান্ত, সশস্ত্র বাহিনীর জওয়ান ৩০৫

শিলং, ১৬ আগস্ট (হি.স.) : করোনা সংক্রমণে পিছিয়ে নেই মেঘালয়ও। রাজ্যে বর্তমানে ৬৯৩ জন সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন। তাঁদের মধ্যে সশস্ত্র বাহিনীর জওয়ান ৩০৫ জন। মেঘালয়ে এখন পর্যন্ত ৬৭৫ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় ৬৩,৪৮৯ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে এবং ৯৪৪ জনের মৃত্যু হয়েছে। তাতে, দেশে এখন পর্যন্ত ২৫,৮৯,৬৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬,৭৭,৪৪৪ জন সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন। সুস্থ হয়েছেন ১৮,৬২,২৫৮ জন এবং ৪৯,৯৮০ জনের মৃত্যু হয়েছে।

করোনা-র প্রকোপ এখনো পর্যন্ত লাক্ষাদ্বীপে থাবা বসাতে পারেনি। কেন্দ্রশাসিত ওই অঞ্চল এখনও করোনা মুক্ত রয়েছে। এছাড়া, দেশে একমাত্র মিজোরামে করোনা-র সংক্রমণ ১০০০-এর নীচে রয়েছে। দেশে গত ৭ আগস্ট থেকে প্রতিদিন ৬০ হাজারের অধিক করোনা আক্রান্তের সন্ধান মিলছে। এর মধ্যে শুধুমাত্র ১১ আগস্ট দেশে একদিনে ৫৩,৬০১ জনের করোনা আক্রান্তের খবর মিলেছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top