News Flash

  • Home
  • Uncategorized
  • গণেশ চতুর্থী উপলক্ষ্যে ১৬২টি বিশেষ ট্রেন চলাবে ভারতীয় রেল
Image

গণেশ চতুর্থী উপলক্ষ্যে ১৬২টি বিশেষ ট্রেন চলাবে ভারতীয় রেল

মুম্বই, ১৬ আগস্ট (হি.স.):  গণেশ চতুর্থী উপলক্ষ্যে বিশেষ ঘোষণা করল ভারতীয় রেল।  রবিবার রেলমন্ত্রক জানিয়েছে গণেশ চতুর্থী উপলক্ষ্যে ১৬২টি বিশেষ ট্রেন চালানো হবে। প্যাসেঞ্জার ট্রেনগুলি এই উৎসবের ভীড় সামলাতেই চালানো হবে বলে জানানো হয়েছে। কোঙ্কন শাখায় চলবে ট্রেনগুলি। তবে যে সব যাত্রীরা এই ট্রেনগুলিতে চড়বেন, তাঁদের তিনদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানানো হয়েছে। এক প্রেস বিবৃতির মাধ্যমে একথা জানিয়েছে রেল।

সামনেই গণেশ চতুর্থী। করোনা আতঙ্ক না কাটলেও ধীরে ধীরে  প্রস্তুতি শুরু হয়েছে দেশ জুড়ে। সাজতে শুরু করেছে মহারাষ্ট্রও। প্রতি বছর এই গণেশ চতুর্থীর সময়ে লক্ষাধিক ভক্ত কোঙ্কন শাখায় যাতায়াত করেন । এবার সেই সংখ্যা কিছু কমলেও যাত্রীদের সুবিধার্থেই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ওয়েস্টার্ন রেল ও সেন্ট্রাল রেলের অধীনে ট্রেনগুলি চালানো হবে। ১৬২টি ট্রেন চলবে আহমেদাবাদ/বদোদরা ও রত্নগিরি/কুদল/সাওয়ান্তওয়াড়ি রোড স্টেশনের মধ্যে। যাতে যাত্রীদের অতিরিক্ত ভিড় এড়ানো যায়। ট্রেন নম্বর ০৯৪১৬ আহমেদাবাদ জংশন- কুদল সাপ্তাহিক স্পেশাল ট্রেন চলবে ১৮ ও ২৫ আগস্ট । ট্রেন নম্বর ০৯৪১৫ কুদল-আহমেদাবাদ সাপ্তাহিক স্পেশাল ট্রেন ১৯ ও ২৬ আগস্ট চলবে। এরকমই আরও ট্রেনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top