News Flash

  • Home
  • Uncategorized
  • উদারবাদী ভাবনা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক ছিলেন, অটল স্মরণে রাষ্ট্রপতি
Image

উদারবাদী ভাবনা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক ছিলেন, অটল স্মরণে রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি. স.): প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণে টুইট করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু।পাশাপাশি রবিবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর তৈলচিত্র উন্মোচন করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নিজের টুইট বার্তায় লিখেছেন, উদারবাদী ভাবনা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সর্বদা অঙ্গীকারবদ্ধ ছিলেন অটল বিহারী বাজপেয়ী। সুবক্তা, কর্মদক্ষতা, ভালো ব্যবহারের জন্য সবার প্রিয় ছিলেন তিনি। বহু জনপ্রতিনিধিকে তিনি অনুপ্রাণিত করেছেন। একবিংশ শতাব্দীর সূচনায় বিশ্বমঞ্চে ভারতকে এক নতুন শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। রাষ্ট্রের ভাল করাটাই যে সর্বাগ্রে প্রাধান্য দেওয়া উচিত তা বহুদলীয় গণতন্ত্রে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। তার আচরণ ছিল দলগত রাজনীতির ঊর্ধ্বে। ১৯৭১ সালের যুদ্ধে তৎকালীন কেন্দ্রীয় সরকারের পাশে সুদৃঢ় সমর্থন নিয়ে দাঁড়িয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী।প্রতিবেশী রাষ্ট্রগুলি সঙ্গে সর্বদা ভাল সম্পর্ক রাখার ওপর গুরুত্ব দিতেন। তিনি বলতেন বন্ধু পাল্টাতে পারে কিন্তু প্রতিবেশী নয়। পাশাপাশি পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে তিনি ভারতের সামরিক শক্তি বৃদ্ধি করেছিলেন। লাহোর  পর্যন্ত বাস চালানোর পাশাপাশি তিনি পোখরান থেকে কার্গিল ভারতের সামরিক শক্তিকে বৃদ্ধি করেছিলেন। এদিন দিল্লির আইসিসিআরে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর তৈলচিত্র ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উন্মোচন করেন রাষ্ট্রপতি। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, দিল্লি আইসিসিআর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর তৈলচিত্র বসিয়ে তার প্রতি শ্রদ্ধা এবং সম্মান ব্যক্ত করা হলো। এটি আইসিসিআর দিল্লির টিমের জন্য উল্লেখযোগ্য বিষয়। ১৯৭৭ থেকে ১৯৭৯ পর্যন্ত তিনি এই সংস্থার সঙ্গে জড়িত ছিলেন। উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু নিজের টুইট বার্তায় লিখেছেন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যে উদারবাদী সৌহার্দ্যপূর্ণ রাজনীতির ভিত স্থাপন করে গিয়েছিলেন তা সকলকে পথ দেখাবে।   তিনি ছিলেন ওজস্বী বক্তা, অজাতশত্রু, উদার গণতান্ত্রিক মূল্যবোধের আদর্শ, শব্দ শিল্পী, প্রখর রাষ্ট্রবাদী কবি, দক্ষ প্রশাসক ছিলেন। উল্লেখ করা যেতে পারে এছাড়াও এদিন দিল্লিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী সমাধিস্থল সদেভ অটল গিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top