News Flash

  • Home
  • Uncategorized
  • সহ চালক-কে পিটিয়ে জখম করল লরির চালক
Image

সহ চালক-কে পিটিয়ে জখম করল লরির চালক

আগরতলা, ১৪ আগস্ট (হি. স.) : লোহার রড দিয়ে পিটিয়ে সহ চালককে জখম করলেন লরির চালক৷ ঘটনার আকস্মিকতায় স্থানীয় জনগণ আতঙ্কিত হয়ে পড়েছেন৷ পুলিশে খবর দেওয়া হলেও কেউ আসেননি বলে অভিযোগ উঠেছে৷ স্থানীয় জনগণ ওই সহ চালক-কে হাসপাতালে পাঠিয়েছেন৷

শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে বারটা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন করইলং তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ণ এলাকায় ওই ঘটনা ঘটেছে৷ মোহরছড়া এলাকার বাসিন্দা অরবিন্দ দেবনাথ এএস০১জিসি-১৬৬৫ নম্বরের লরির চালক৷ তার গাড়ির সহ চালক নারায়ন দেবনাথ৷পণ্য পরিবহনের জন্য অরবিন্দ তার সহ চালককে লরিটি মোহড়ছড়া থেকে এনে করইলং এলাকায় রাখার নির্দেশ দেন৷ সে অনুযায়ী সহ চালক নারায়ন দেবনাথ মোহড়ছড়া থেকে করইলং এলাকার তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সন্নিকটে ব্রিজের সামনে এনে লরিটি দাঁড় করান৷ কিছুক্ষণ পর অরবিন্দ দেবনাথ লরি থেকে লোহার রড নিয়ে সহ চালক নারায়ন দেবনাথকে পিটিয়ে জখম করেন৷ ঘটনা দেখতে পেয়ে স্থানীয় জনগণ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের অ্যাম্বুলেন্সকে খবর দেন৷ আহত নারায়ন দেবনাথকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে৷ এদিকে ওই ঘটনার বিবরণ দিয়ে থানায় খবর দেওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে আসেনি বলে অভিযোগ উঠেছে৷ তাছাড়া, কেনই বা লরি চালক তার সহ চালককে পিটিয়ে জখম করলেন, সেই প্রশ্ণের উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না৷ অরবিন্দ দেবনাথ ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top