News Flash

  • Home
  • Uncategorized
  • কমন সার্ভিস সেন্টারের আওতায় নতুন পরিষেবা অন্তর্ভুক্ত করতে মুখ্যমন্ত্রীর নির্দেশ
Image

কমন সার্ভিস সেন্টারের আওতায় নতুন পরিষেবা অন্তর্ভুক্ত করতে মুখ্যমন্ত্রীর নির্দেশ

আগরতলা, ১৪ আগস্ট (হি. স.) : অনলাইন পরিষেবা স্থানীয়ভাবে আরও সহজ ও শক্তিশালী হোক, চাইছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাই, কমন সার্ভিস সেন্টারের আওতায় আরও নতুন নতুন পরিষেবাকে অন্তর্ভূক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি৷ সচিবালয়ে অনুষ্ঠিত তথ্য ও প্রযুক্তি দফতরের এক পর্যালোচনা সভায় এই নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী যুবক-যুবতীদের আই টি স্টার্ট-আপ স্থাপনে উৎসাহিত করেন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিপিও পরিষেবা বাড়ানোর উপর জোর দিয়েছেন৷ তিনি রাজ্যে ইন্টারনেট পরিষেবার পরিসর বৃদ্ধিতে জোর দেন৷ কারণ, মানুষ অনলাইন পরিষেবার সহজেই সুযোগ নিতে পারেন, চাইছেন তিনি৷ বিভিন্ন বিল প্রদানের ক্ষেত্রে অনলাইন পরিষেবার বিকাশে বিজ্ঞাপন, ইনসেনটিভ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি নির্দেশ দিয়েছেন৷

আই টি দফতরের সচিব এদিন বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, রাজ্যে নতুন ড্যাটা সেন্টার স্থাপন করা হবে৷ হাই স্পিড ইন্টারনেট পরিষেবা প্রদানের লক্ষ্যে স্টেট ওয়াইড এরিয়া নেটওয়ার্ককে আরও শক্তিশালী করা হবে৷ নাগরিকদের সুবিধার্থে আরও অনেক সরকারি পরিষেবাকে অনলাইন করা হবে৷ মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার আওতায় (এম ওয়াই ওয়াই ওয়াই) কমন সার্ভিস সেন্টার, ই-ডিস্টিক্ট, ই-অফিস ইত্যাদির উপর জোর দেওয়া হয়েছে৷ তিনি বলেন, মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় মোট ৭২৮৬ জন ছাত্রছাত্রীকে স্মার্ট ফোন দেওয়ার জন্য জনপ্রতি ৫০০০ টাকা অনুমোদন করা হয়েছে৷ শীগ্রই তা কার্যকর করা হবে৷ তিনি আরও বলেন, সমস্ত কল্যাণমূলক প্রকল্পের জন্য সিঙ্গল উইন্ডো ভিত্তিক ড্যাটাবেস তৈরির লক্ষ্যে নতুন বেনিফিসিয়ারির ম্যানেজমেন্ট সিস্টেম (বি এম এস) বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷ রাজ্যে আই টি / আই টি ই এস স্টার্টআপ-এ উৎসাহিত করতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে৷ সরকারি অনলাইন পরিষেবাকে সহজতর করতে একটি মোবাইল আ্যাপ এবং একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা হবে৷

এ বিষয়ে কথা বলতে গিয়ে মুখ্যসচিব সরকারি অফিসগুলিতে ই-অফিস বাস্তবায়নের প্রস্তাব দেন৷ এই পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ সচিব প্রশান্ত কুমার গোয়েল, আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের সি ই ও ড় শৈলেশ যাদব, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড় সন্দীপ মাহাত্মে, এন আই সি-র ডিডিজি ও এস আই ও চয়ন কান্তি ধর এবং আই টি দফতর ও এন আই সি-র অন্যান্য আধিকারিকগণ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top