News Flash

  • Home
  • Uncategorized
  • ছিনাইহানিতে আত্মীয়ের আক্রমণে আহত যুবক
Image

ছিনাইহানিতে আত্মীয়ের আক্রমণে আহত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ সিধাই থানা এলাকার ছিনাই হানি এলাকায় নিকট আত্মীয়ের আক্রমণে আহত হয়েছেন এক যুবক৷ আহত যুবকের নাম রিতম ঘোষ৷ অভিযুক্ত যুবকের নাম লক্ষণ গোপ৷ তারা সম্পর্কে মামাতোতো পিসতুতো ভাই৷ নিজেদের মধ্যে মতভেদ এর জেরেই এ আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা গেছে৷ পিসতুতো ভাইয়ের আক্রমণে আহত মামাতো ভাই রিতম ঘোষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এ ব্যাপারে অভিযুক্ত পিসতুতো ভাই লক্ষণ গোপের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার এর সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ নিকট আত্মীয়দের মধ্যে এ ধরনের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাড়া-প্রতিবেশীরা৷ এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top