News Flash

  • Home
  • Uncategorized
  • ভেন্টিলেশনেই রয়েছেন প্রণব মুখোপাধ্যায়, শারীরিক অবস্থায় পরিবর্তন নেই : হাসপাতাল
Image

ভেন্টিলেশনেই রয়েছেন প্রণব মুখোপাধ্যায়, শারীরিক অবস্থায় পরিবর্তন নেই : হাসপাতাল

নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): দীর্ঘ ৯৬ ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত, ৮৪ বছর বয়সী প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থায় এখনও কোনও পরিবর্তনই নেই। এখনও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। প্রাক্তন রাষ্ট্রপতির ভাইটাল প্যারামিটার স্থিতিশীল অবস্থাতেই রয়েছে। শনিবার সকালে দিল্লির আর্মি রিসার্চ এন্ড রেফারেল হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকালেও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থায় কোনও পরিবর্তন নেই। শারীরিক অবস্থার অন্যান্য মাপকাঠি স্থিতিশীল অবস্থাতেই রয়েছে। তাঁকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন।


গত ১০ আগস্ট রাতে দিল্লির রাজাজি মার্গের বাসভবনে পড়ে যাওয়ার পরে প্রণবকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। অস্ত্রোপচারের আগে শারীরিক পরীক্ষা করতে গিয়ে তাঁর করোনা-সংক্রমণ ধরা পড়ে। ৮৪ বছর বয়সি প্রণবের মস্তিষ্কে অস্ত্রোপচারের পরে তাঁর শরীরের অবস্থার উন্নতির বদলে অবনতিই হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top