News Flash

  • Home
  • Uncategorized
  • শিল্পপতিদের টানতে আইনে ছাড়, অর্ডিন্যান্সে অনুমোদন মন্ত্রিসভার
Image

শিল্পপতিদের টানতে আইনে ছাড়, অর্ডিন্যান্সে অনুমোদন মন্ত্রিসভার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ শিল্পপতিদের রাজ্যে টানতে আইনে ছাড় দিয়েছে রাজ্য সরকার৷ রাজ্য মন্ত্রিসভার গত বৈঠকে দ্যা ফ্যাক্টরিজ (ত্রিপুরা অ্যামেণ্ডমেন্ট) অর্ডিন্যান্স ২০২০ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভায় অনুমোদিত এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তিনি বলেন, রাজ্যে অর্থনৈতিক কার্যকলাপকে বাড়ানোর পাশাপাশি শিল্প গড়ে তোলার মধ্য দিয়ে কর্মসংস্থানের সুুযোগ সৃষ্টি করার লক্ষ্যে এই অর্ডিন্যান্স আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

এই অর্ডিন্যান্স অনুসারে দ্যা ফ্যাক্টরিজ অ্যাক্ট-১৯৪৮ ত্রিপুরায় জারি করার ক্ষেত্রে একটি নতুন ধারা ’৫ এ’ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সিদ্ধান্ত অনুসারে নতুন শিল্প স্থাপনের পর বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার পর থেকে এক হাজার দিন পর্যন্ত শ্রম আইন ও ফ্যাক্টরিজ অ্যাক্ট আংশিক বা সম্পর্ণ শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ফ্যাক্টরিজ অ্যাক্ট ১৯৪৮ ত্রিপুরায় লাগু করার ক্ষেত্রে ২নং ধারার ক্লজ এম – এর সংশোধন করা হয়েছে৷ ক্লজ এম-এর সাবক্লজ-এক এবং সাবক্লজ-দুই সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বিধানসভার পরবর্তী অধিবেশনে এই অর্ডিন্যান্স সংক্রান্ত বিল আনা হবে বলে আইনমন্ত্রী জানান৷ তিনি আরও জানান, বর্তমান রাজ্য সরকার গঠিত হওয়ার পর থেকে নতুন ২৪৩টি শিল্পের জন্য রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top