News Flash

  • Home
  • Uncategorized
  • আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া
Image

আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

সিডনি, ১৪ আগস্ট (হি. স.) :  সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে সিলমোহর দিয়ে ওই সফরের জন্য নিজেদের ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যেখানে রয়েছে তিনটি চমক। স্কোয়াডে রাখা হয়েছে নতুন তিন মুখ। তারা হলেন– রিলে মেরেডিথ, জশ ফিলিপ ও ড্যানিয়েল স্যামস। ইংল্যান্ডেই আন্তর্জাতিক ম্যাচে অভিষেক ঘটতে পারে এই তিনজনের। এই তিন চমক ছাড়াও দলে ফিরেছেন দুই অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও গ্লেন ম্যাক্সওয়েল।

ইংল্যান্ডে ৩টি টি-২০ ও ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ৪ সেপ্টেম্বর শুরু হবে টি-২০ সিরিজ। পরের দুটি টি-২০ খেলা হবে যথাক্রমে ৬ ও ৮ সেপ্টেম্বর। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সাউদাম্পটনে। ওয়ান ডে ম্যাচগুলি খেলা হবে ম্যাঞ্চেস্টারে। তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৬ সেপ্টেম্বর। ব্রিটেনের সরকারি নিয়ম অনুযায়ী অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ডে প্রবেশ করলে ওদেশে পৌঁছনোর পর কোয়ারান্টাইনে থাকা বাধ্যতামূলক নয়।

অস্ট্রেলায় দল ২৪ আগস্ট ইংল্যান্ডে পৌঁছতে পারে। ডার্বিশায়ারে নামার পর ২৭ আগস্ট সাউদাম্পটনে পৌঁছবেন অজিরা। সাউদাম্পটনেই নিজেদের মধ্যে একটি ৫০ ওভারের ও তিনটি ২০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

২১ সদস্যের অস্ট্রেলিয়া স্কোয়াড : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিনস (সহঅধিনায়ক), জশ হ্যাজলউড, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যান্ড্রু টা, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top