News Flash

  • Home
  • Uncategorized
  • সড়ক দুর্ঘটনায় মৃত্যু হিন্দুস্থান সমাচারের দু’জন কর্মীর, মৃত আরও ৩ জন
Image

সড়ক দুর্ঘটনায় মৃত্যু হিন্দুস্থান সমাচারের দু’জন কর্মীর, মৃত আরও ৩ জন

মথুরা, ১৩ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের যমুনা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বহুভাষী সংবাদ সংস্থা হিন্দুস্থান সমাচার-এর দু’জন কর্মী। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও ৩ জনের, এছাড়াও ৯ জন আহত হয়েছেন। ১২ আগস্ট (বুধবার) সকালে দুর্ঘটনাটি ঘটেছিল যমুনাপার থানার অন্তর্গত যমুনা এক্সপ্রেসওয়েতে মাইলস্টোন ১০৫-এ। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লাক্সারি বাসে ধাক্কা মারে একটি বেপরোয়া কন্টেনার। ওই দুর্ঘটনায় হিন্দুস্থান সমাচার-এর দু’জন কর্মী-সহ পাঁচজনের মৃত্যু হয়েছে।


পুলিশ সূত্রের খবর, বিহারের কাটিহার জনপদের একটি বাস দিল্লি অভিমুখে যাচ্ছিল। ডিজেল শেষ হয়ে যাওয়ার কারণে এক্সপ্রেসওয়েতে মাইলস্টোন ১০৫-এ রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল ওই বাসটি। সেই সময় আগ্রার দিক থেকে আসা একটি ক্যান্টার নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসে ধাক্কা মারে। ক্যান্টারের আরোহী ২৫ বছর বয়সী হিন্দুস্থান সমাচার-এর কর্মী বিজয় কুমারের দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত হন ২২ বছর বয়সী রাহুল। গুরুতর আহত অবস্থায় আগ্রা নিয়ে যাওয়ার পথে প্রাণ হারান রাহুল।
ডিজেল শেষ হয়ে যাওয়ার কারণে, রাস্তার ধারে বাসটি থেমে যাওয়ায় বাস থেকে নেমে বাসের পিছনেই দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা। তখনই দ্রুত গতিতে ছুটে আসে বেপরোয়া ক্যান্টার। বাসের পিছনে দাঁড়িয়ে থাকা তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে, বিহারের কাটিহারের বাসিন্দা ওই তিন-জনের নাম মহম্মদ রমজানি, মহম্মদ শামসের এবং গোপাল। দুর্ঘটনায় আহত হয়েছেন ৯ জন, তাঁদের মধ্যে ক্যান্টারের চালকও রয়েছেন।

হিন্দুস্থান সমাচার-এর কর্মী রাহুল গত ২ জুন নিজের বাড়িতে গিয়েছিলেন। তাঁর বাড়ি প্রতাপগড় জেলার কিলাহানাপুর এলাকায়। ওই গ্রামের বাসিন্দা বিজয় কুমার ৫ জুলাই গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ছুটি শেষ হওয়ার পর নয়ডার অফিসে ফিরছিলেন তাঁরা, কিন্তু সড়ক দুর্ঘটনায় অকালেই না ফেরার দেশে চলে গেলেন তাঁরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top