News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের উন্নয়ন-যাত্রায় সৎ করদাতাদেরই বড় ভূমিকা : প্রধানমন্ত্রী
Image

দেশের উন্নয়ন-যাত্রায় সৎ করদাতাদেরই বড় ভূমিকা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): দেশের উন্নয়ন-যাত্রায় সৎ করদাতাদের ভূমিকাই সবচেয়ে বড়। দেশের সৎ করদাতাদের জীবন সহজ হলেই তো, উন্নয়ন সম্ভব, দেশের বিকাশ সম্ভব। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘স্বচ্ছ কর প্রদান–সৎ করদাতাদের সম্মান’ কর্মসূচীর সূচনা করার এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। দেশের ‘সৎ করদাতা’-দের সম্মান জানাতেই ‘স্বচ্ছ কর ব্যবস্থা, সততার সম্মান’ কর্মসূচির সূচনা করেছেন প্রধানমন্ত্রী। মোদী সরকার চাইছে, দেশের কর ব্যবস্থায় স্বচ্ছতা এনে সৎ করদাতারা যাতে উপযুক্ত সম্মান পান এবং তাঁদের কোনও রকম হয়রানি বা জটিলতার মধ্যে না পড়তে হয়, তা নিশ্চিত করতে।


প্রধানমন্ত্রী এদিন বলেন, রাষ্ট্রনির্মাণে সৎ করদাতারাই বড় ভূমিকা পালন করেন। দেশের সৎ করদাতাদের জীবন সহজ হলেই তো, উন্নয়ন সম্ভব, দেশের বিকাশ সম্ভব। প্রধানমন্ত্রীর কথায়, কর ব্যবস্থায় আমাদের লক্ষ্য হওয়া উচিত দ্ব্যর্থহীন, কষ্টহীন এবং ফেসলেস। বিগত ৬ বছরে, কর ব্যবস্থায় নতুন বিবর্তনের মডেল প্রত্যক্ষ করেছে ভারত। জটিলতা, মামলা মোকদ্দমা হ্রাস করেছি আমরা এবং স্বচ্ছতা, কর দাতাদের উপর আস্থা বৃদ্ধি করতে পেরেছি। প্রধানমন্ত্রী এদিন উদ্বেগের সঙ্গেই জানিয়েছেন, বিগত ৬-৭ বছরে আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা প্রায় আড়াই কোটি বেড়েছে। তবে এটা ঠিক যে, ১৩০ কোটি মানুষের দেশে এই সংখ্যা এখনও অনেক কম। এত বড় দেশে মাত্র দেড় কোটি মানুষই আয়কর জমা দেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top