মথুরা, ১৩ আগস্ট (হি. স.): অযোধ্যা থেকে সরযু নদীর জল নিয়ে মথুরায় আসা শ্রী রাম জন্মভূমি তীর্থ ট্রাস্টের সভাপতি মহন্ত নৃত্য গোপাল দাস শারীরিকভাবে অসুস্থ।এখানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠান যোগ দেওয়ার পর বৃহস্পতিবার থেকে শারীরিকভাবে অসুস্থ বোধ করতে থাকেন। স্থানীয় নোডাল আধিকারিক ডা: ভূদেব সিং এর নেতৃত্বে তার অ্যান্টিজেন টেস্ট হয়।পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে।মোহন্ত নৃত্য গোপাল দাস যাতে সমস্ত রকম চিকিৎসা পায় সেই জন্য গুরুগ্রামে অবস্থিত মেদান্ত হাসপাতালে কতৃপক্ষ সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।শীঘ্রই শ্রী রাম জন্মভূমি তীর্থ ট্রাস্ট এর সভাপতিকে ওই হাসপাতালে স্থানান্তর করা হবে।শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের জন্য মথুরা এসেছিলেন মহন্ত নৃত্য গোপাল দাস।সেখানে বুধবার গভীর রাত পর্যন্ত শ্রীকৃষ্ণের আরাধনায় রত ছিলেন তিনি।বৃহস্পতিবার ভোর থেকেই শারীরিকভাবে অসুস্থ বোধ করতে থাকেন।তার শারীরিক অসুস্থতার খবর পেয়ে জেলাশাসকের নেতৃত্বে জেলা স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকরা তার বাড়িতে গিয়ে পৌঁছয়। খবর পেয়ে মোহন্ত নৃত্য গোপাল দাসকে ফোন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শ্বাস-প্রশ্বাসে অসুবিধা হওয়ায় নৃত্য গোপাল দাসের অ্যান্টিজেন টেস্ট হয়। পরীক্ষায় দেখা যায় তার শরীরে করোনা সংক্রমণ রয়েছে। বর্তমানে চিকিৎসকেরা তার স্বাস্থ্যের ওপর গভীর নজর রেখে চলেছে। মুখ্যমন্ত্রী দপ্তরের তরফ থেকে বিশেষ চিকিৎসকের দল তার বাড়িতে গিয়ে পৌঁছেছে। চিকিৎসকেরা জানিয়েছেন শরীরে তার জ্বর হয়েছে।উল্লেখ করা যেতে পারে প্রতিবছর সরযু নদীর জল নিয়ে মথুরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করতে পৌঁছন নৃত্য গোপাল দাস।এবছরও তার ব্যতিক্রম হয়নি।

করোনায় আক্রান্ত শ্রী রাম জন্মভূমি তীর্থ ট্রাস্টের সভাপতি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















