News Flash

  • Home
  • Uncategorized
  • প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা সঙ্কটেই, রয়েছেন ভেন্টিলেশনেই
Image

প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা সঙ্কটেই, রয়েছেন ভেন্টিলেশনেই

নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সঙ্কটেই। বিশেষ কোনও পরিবর্তনই হয়নি, তাই প্রাক্তন রাষ্ট্রপতিকে এখনও ভেন্টিলেশনেই রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে দিল্লির আর্মি রিসার্চ এন্ড রেফারেল হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থায় কোনও।পরিবর্তন আসেনি। তবে হৃদযন্ত্রের কাজ, রক্ত সঞ্চালন ও রক্তচাপ স্থিতিশীল অবস্থায় রয়েছে। ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন তিনি।


গত রবিবার রাতে বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন প্রণব। তারপর থেকেই দিল্লির সেনা হাসপাতালে তিনি চিকিৎসাধীন। অস্ত্রোপচারের আগে পরীক্ষা করার পর দেখা যায় তিনি কোভিড-১৯ ভাইরাসেও সংক্রমিত। বাবার শারীরিক অসুস্থতায় ভেঙে।পড়েছেন প্রণব-পুত্র অভিজিৎ। টুইটারে তিনি লিখেছেন, ‘সকলের প্রার্থনায় আমার বাবার হৃদ‌্‌যন্ত্রের কাজ, শরীরে রক্ত সঞ্চালন, রক্তচাপ স্থিতিশীল অবস্থায় রয়েছে। সকলের কাছে অনুরোধ, আপনারা প্রার্থনা করুন, আমার বাবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top