নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি. স.): মাস্ক এবং স্যানিটাইজার অত্যাবশ্যক পণ্যের তালিকা থেকে সরিয়ে দিয়ে সেগুলির উপর ১৮ শতাংশ জিএসটি বসানোর বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে যে পিটিশন দায়ের করা হয়েছিল, আদালত তা খারিজ করে দিয়েছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুনানি চলাকালীন বিচারপতি ডিএন প্যাটেলের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই পিটিশনের কোন মেরিট নেই।সমাজকর্মী গৌরব যাদব এবং আইনজীবী আরতী সিং পিটিশন দায়ের করেন। পিটিশনের দাবি করা হয় যে অ্যালকোহল বেসড স্যানিটাইজার জিএসটি হার ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ বা ১২ শতাংশ করা হউক। ১৩ মার্চ এবং ৩০ জুন সেই নোটিফিকেশনকে কার্যকর করা হোক যেখানে স্যানিটাইজার এবং মাস্ককে অত্যাবশ্যক পণ্য হিসেবে ধার্য করা হয়েছিল। সবকিছু শোনার পর পিটিশন খারিজ করে দেয় আদালত।

মাস্ক এবং স্যানিটাইজার অত্যাবশ্যক পণ্য নয়, জানাল আদালত
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















