News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা রিপোর্ট নেগেটিভ এলেই সিএসকের প্রস্তুতি শিবিরে যোগ দেবেন ধোনি
Image

করোনা রিপোর্ট নেগেটিভ এলেই সিএসকের প্রস্তুতি শিবিরে যোগ দেবেন ধোনি

রাঁচি, ১৩ আগস্ট (হি.স.) : আজই আসছে মহেন্দ্র সিং ধোনির করোনা রিপোর্ট । রিপোর্ট নেগেটিভ এলেই যোগ দেবেন চেন্নাইয়ে আয়োজিত হতে চলা সুপার কিংস-এর প্রস্তুতি শিবিরে ।  

আইপিএলের প্রস্ততির জন্য চেন্নাইয়ের ক্যাম্পে যোগ দেওয়ার আগে করোনা টেস্ট করালেন মহেন্দ্র সিং ধোনি। বুধবার রাঁচির ফার্মহাউসে থেকে সিএসকে অধিনায়কের নমুনা সংগ্রহ করে গুরু নানক হাসপাতালের ল্যাব কর্মীরা। বৃহস্পতিবার বিকালের মধ্যেই ধোনিদের করোনা টেস্টের রিপোর্ট হাতে চলে আসতে পারে। ধোনির পাশাপাশি চেন্নাইয়ের আরও এক ক্রিকেটার মনু কুমারেরও নমুনা সংগ্রহ করা হয়েছে। এমনটাই জানা গিয়েছে গুরু নানক হাসপাতাল সূত্রে। রিপোর্ট নেগেটিভ হলে ধোনি চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হবেন প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার জন্য।  

আমিরশাহি উড়ে যাওয়ার আগে মূলত ধোনির অনুরোধেই চেন্নাই সুপার কিংস চিপকে ৬ দিনের প্রস্তুতি শিবিরের আয়োজন করেছে। বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজির তত্ত্বাবধানে এই ট্রেনিং ক্যাম্পে যোগ দেওয়ার কথা হরভজন সিং, সুরেশ রায়না, পীযূষ চাওলাদেরও। প্রস্তুতি শিবিরের শেষে ২১ অগস্ট আমিরশাহি উড়ে যাওয়ার কথা সিএসকের।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top