News Flash

  • Home
  • Uncategorized
  • সঙ্কট কাটেনি, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে বাড়ছে চিন্তা

সঙ্কট কাটেনি, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে বাড়ছে চিন্তা

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): শারীরিক অবস্থার বিশেষ কোনও উন্নতি হয়নি। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সঙ্কটেই। ফলে স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে। এখনও ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন তিনি। বুধবার সকালে দিল্লির সেনা হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, এখনও সঙ্কটজনক অবস্থায় রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। অস্ত্রোপচারের পর থেকেই তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

গত সোমবার পড়ে গিয়ে মাথায় চোট পান প্রণববাবু। তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লির ক্যান্টনমেন্ট সেনা হাসপাতালে। মস্তিস্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় জরুরি ভিত্তিতে প্রণববাবুর অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। পাশাপাশি তাঁর করোনা পরীক্ষা করা হয়। তাতে রিপোর্ট পজিটিভ আসে।

সেনা হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচারের মাধ্যমে জমাট বাঁধা রক্ত বের করা সম্ভব হয়েছে। কিন্তু অস্ত্রোপচারের জায়গা থেকে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় সমস্যা দেখা দিয়েছে। তাই অস্ত্রোপচারের পর থেকে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top