News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে মহাজোটে থাকা দলগুলির মধ্যে এখনও আসন সমঝোতা হয়নি জানাল কংগ্রেস
Image

বিহারে মহাজোটে থাকা দলগুলির মধ্যে এখনও আসন সমঝোতা হয়নি জানাল কংগ্রেস

পাটনা, ১২ আগস্ট (হি. স.): বিহারে এনডিএ বিরোধী মহাজোটে থাকা দলগুলির মধ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আসন সমঝোতা এখনো হয়নি বলে জানিয়েছেন কংগ্রেস নির্বাচনী প্রচার কমিটির প্রধান তথা রাজ্যসভার সংসদ অখিলেশ প্রসাদ সিংহ।  

মূলত কংগ্রেস এবং আরজেডির তত্ত্বাবধানে এই মহাজোট গড়ে উঠেছে।এই জোটের মধ্যে বিহার রাজনীতির অনেক ছোট ছোট রাজনৈতিক দলগুলিকে এক ছাতার নিচে করা হয়েছে।বুধবার অখিলেশ প্রসাদ সিংহ জানিয়েছেন, বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষে মহাজোটে থাকা দলগুলির মধ্যে আসন সমঝোতা এখনো হয়নি।কিন্তু একই সাথে এটাও সত্য যে এই মহাজোটে থাকা বামফ্রন্ট, আরএলএসপি, এইচ এ এম মতন দলগুলি নিজেদের মধ্যে আসন রফা শান্তিপূর্ণভাবে করে নেবে।আরজেডি এবং কংগ্রেসের তরফ থেকে এই মহাজোটে থাকা সমস্ত রাজনৈতিক দলের স্বার্থই দেখা হবে।সেই অনুসারে আসন বন্টন করা হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top