News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্ত কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক
Image

করোনা আক্রান্ত কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি. স.) : করোনার থাবা কেন্দ্রীয় মন্ত্রিসভার আরও এক সদস্যের শরীরে। এবার  আক্রান্ত হলেন কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক । বুধবার টুইট করে নিজেই জানিয়েছেন সে কথা। সেইসঙ্গে তিনি পরামর্শ দিয়েছেন, গত কয়েকদিন তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদেরও করোনা টেস্ট করার।

জানা গিয়েছে,  শ্রীপদ নায়েক এদিন করোনা টেস্ট করান। তারপর তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তাঁর কোনও  উপসর্গ নেই বলে জানিয়েছেন শ্রীপদ নায়েক। শরীরও আপাতত সুস্থ আছে বলেই জানিয়েছেন তিনি। পাশাপাশি হাসপাতালে ভরতি না হয়ে বাড়িতেই আইসোলেশনে তিনি থাকবেন বলে জানিয়েছেন।  প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও আরও দুই কেন্দ্রীয় মন্ত্রীর শরীরে বাসা বাঁধে মারণ করোনা ভাইরাস।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top