News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রের থানেতে হাসপাতালের মধ্যে থাকা ওষুধের দোকানে আগুন
Image

মহারাষ্ট্রের থানেতে হাসপাতালের মধ্যে থাকা ওষুধের দোকানে আগুন

থানে, ১২ আগস্ট (হি. স.): গুজরাট এবং অন্ধপ্রদেশের বিজয়ওয়াড়া স্মৃতি উস্কে দিয়ে রাতের অন্ধকারে মহারাষ্ট্রের থানের হাসপাতালে আগুন। মঙ্গলবার রাত ১১ টা ৩০ মিনিট নাগাদ মহারাষ্ট্রের থানেতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।জানা গিয়েছে করোনা রোগীদের এই হাসপাতালে চিকিৎসা করা হয়। যদিও অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দমকলের তরফ থেকে জানা গিয়েছে মঙ্গলবার রাত ১১ টা ৩০ মিনিট নাগাদ হাসপাতালের তিন তলায় থাকা ওষুধের দোকানে আগুন লাগে। হাসপাতালে ভেতর থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বেরোতে দেখে স্থানীয়রা ছুটে আসে। খবর দেওয়া হয় দমকলে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল।

শুরু হয় আগুন নেভানোর কাজ। হাসপাতালের আইসিইউতে থাকা রোগীদের নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে। থানে পৌরসভার বিপর্যয় মোকাবিলা সেলের আধিকারিক সন্তোষ কদম জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালটির আইসিইউতে থাকা চারজন করোনা রোগীকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। যদিও আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। উল্লেখ করা যেতে পারে সম্প্রতি গুজরাট এবং অন্ধপ্রদেশের বিজয়ওয়াড়া করোনা হাসপাতলে আগুন লাগার কারণে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। মঙ্গলবার রাতে মহারাষ্ট্রের থানেতে সেই একই স্মৃতি ফিরে এলো।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top