News Flash

  • Home
  • Uncategorized
  • বিধিনিষেধ আরও শিথিল করে আজ থেকে রাজ্যে শুরু আনলক-২
Image

বিধিনিষেধ আরও শিথিল করে আজ থেকে রাজ্যে শুরু আনলক-২

আগরতলা, ১০ আগস্ট (হি.স.)৷৷ করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় সম্পূর্ণ লকডাউন লাগু রেখে ত্রিপুরার বাকি অংশে আগামীকাল মঙ্গলবার থেকে আনলক-২ বিধিনিষেধ আরও শিথিল হচ্ছে৷ সমস্ত দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলবে৷ গণ-পরিবহণ ব্যবস্থাও চালু হচ্ছে৷ তবে, পারস্পরিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহার বাধ্যতামূলক রাখা হয়েছে৷ আগের মতোই রাত্রিকালীন কার্ফিউ রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বলবৎ থাকবে৷ ১১ আগস্ট ভোর ৫টা থেকে ৩১ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত ওই আদেশ কার্যকর থাকবে৷


করোনা মোকাবিলায় ত্রিপুরায় লকডাউন ঘোষণা করা হয়েছিল৷ এখন আনলক শুরু হয়েছে৷ তাতে, বিধিনিষেধে ছাড় আরও বাড়ানো হয়েছে৷ ত্রিপুরার মুখ্যসচিব আজ এক বিজ্ঞপ্তি জারি করে ৩১ আগস্ট পর্যন্ত আনলক-২-এর নির্দেশিকা ঘোষণা করেছেন৷ তাতে, করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় সম্পূর্ণ লকডাউন জারি রাখা হয়েছে৷ সেখানে শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে৷ সর্বশেষ করোনা আক্রান্ত চিহ্ণিত হওয়ার ১৪ দিন নতুন করে আক্রান্তের খবর পাওয়া না গেলে করোনা ঝুঁকিপূর্ণ এলাকা অরেঞ্জ জোন হিসেবে ঘোষণা করা হবে৷ তেমনি, করোনা আক্রান্ত সুস্থ হওয়ার ১৪ দিন পর্যন্ত নতুন করে কেউ সংক্রমিত না হলে ওই এলাকা করোনা ঝুঁকিপূর্ণ এলাকার তালিকা থেকে বাদ দেওয়া হবে৷


এদিকে, আনলক-২-তে সমস্ত দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়া হয়েছে৷ তবে পারস্পরিক দূরত্ব এবং মাস্ক ব্যবহার বাধ্যতামূলক রাখা হয়েছে৷ বিজ্ঞপ্তি অনুসারে, দোকানে সামনের অংশে দাঁড়ানোর জায়গায় ১ মিটার স্থান থাকলে এক জন মাত্র গ্রাহক দাঁড়াতে পারবেন৷ তেমনি, দুই মিটার হলে দুজন দাঁড়াতে পারবেন৷ বাকিদের পারস্পরিক দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে৷


সমস্ত সরকারি অফিস আগামীকাল থেকে পুরো মাত্রায় শুরু হবে৷ সেক্ষেত্রে রোস্টার ভিত্তিতে কর্মীদের অফিসে যাওয়ার পদ্ধতি বাতিল করা হয়েছে৷ সকল সরকারি কর্মচারীদের কাল থেকে অফিসে যেতে হবে৷ তবে, এক্ষেত্রেও পারস্পরিক দূরত্ব এবং মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে৷ শুধু তা-ই নয়, অফিসে প্রবেশ এবং বের হওয়ার সময় হাত স্যানিটাইজ করার ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ এছাড়া, প্রতিনিয়ত অফিস স্যানিটাইজ করার নির্দেশও জারি করা হয়েছে৷ তবে অফিসে একত্রিত হয়ে বৈঠকে সবর্োচ্চ ২০ জনের উপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে৷


সভা, সমাবেশ, মিছিল ইত্যাদিতে আগের মতোই নিষেধাজ্ঞা বহাল রয়েছে৷ শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, সুইমিংপুল, পার্ক সমস্ত কিছু বন্ধ থাকবে৷ শেষকৃত্যে ২০ জন এবং বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের উপস্থিতির অনুমতি দিয়েছে৷ তবে, গণ-পরিবহণ আগামীকাল থেকে চালু হচ্ছে৷ সমস্ত নিজস্ব এবং বেসরকারি পরিবহণে অনুমতি দেওয়া হয়েছে৷ করোনা ঝুঁকিপূর্ণ এলাকা বাদে সারা ত্রিপুরায় যাতায়াতে বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে৷ এমন-কি, এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতেও কোনও বিধিনিষেধ রাখা হয়নি৷ তবে, চালক, সহ-চালক এবং যাত্রীদের পারস্পরিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহার বাধ্যতামূলক রাখা হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top