News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্তের সুস্থতায় দেশে ৪থ ও নমুনা পরীক্ষায় ৫ম ত্রিপুরা
Image

করোনা আক্রান্তের সুস্থতায় দেশে ৪থ ও নমুনা পরীক্ষায় ৫ম ত্রিপুরা

আগরতলা, ১০ আগস্ট (হি.স.)৷৷ সারা দেশের তুলনায় ত্রিপুরা করোনা আক্রান্তের সুস্থতার নিরিখে চতুর্থ স্থানে রয়েছে৷ এমন-কি, নমুনা পরীক্ষায় মাত্র চারটি রাজ্য ত্রিপুরা থেকে এগিয়ে রয়েছে৷ পরিকাঠামোগত ত্রুটি সত্ত্বেও ছোট্ট রাজ্য ত্রিপুরা কঠোরভাবে করোনা মোকাবিলা জারি রেখেছে৷ সোমবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এ-কথা জোর গলায় দাবি করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷


এদিন শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরায় করোনা আক্রান্তের সুস্থতার হার ৭৫ শতাংশ৷ সে দিক দিয়ে সারা দেশে সুস্থতার হারে ত্রিপুরা থেকে এগিয়ে রয়েছে দিল্লি, গুজরাট এবং তামিলনাড়ু৷ তাঁর দাবি, দেশের ৩২ রাজ্যের তুলনায় ত্রিপুরা সুস্থতার হারে এগিয়ে রয়েছে৷ এক্ষেত্রে দিল্লি ৮৯.৮০ শতাংশ, তামিলনাড়ু ৮০.৩৮ শতাংশ এবং গুজরাতে ৭৬.৩২ শতাংশ সুস্থতার হার রয়েছে৷ শিক্ষামন্ত্রীর কথায়, করোনা আক্রান্তের হারে জাতীয় গড় যেখানে ৯.০২ শতাংশ, ত্রিপুরায় ওই হার ৩.০৬ শতাংশ৷ এদিকে, করোনা আক্রান্ত মৃতের দিক দিয়েও ২১টি রাজ্যের তুলনায় ভালো অবস্থায় রয়েছে৷


এদিকে, নমুনা পরীক্ষায় ত্রিপুরা থেকে মাত্র চারটি রাজ্য এগিয়ে রয়েছে৷ শিক্ষামন্ত্রী বলেন, নমুনা পরীক্ষায় জাতীয় গড় প্রতি লাখে ১৭,৮১৪৷ সে তুলনায় ত্রিপুরায় নমুনা পরীক্ষায় গড় প্রতি লাখে ৫০,৭২৪৷ তিনি বলেন, নমুনা পরীক্ষায় লাদাখ, জম্মু ও কাশ্মীর, দিল্লি এবং গোয়া এগিয়ে রয়েছে৷ এদিকে, ত্রিপুরায় ১ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত ৩১,২২৭ নমুনা পরীক্ষা হয়েছে দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, গড়ে প্রতিদিন ৩,৪৪৪ জনের নমুনা পরীক্ষা করেছে স্বাস্থ্য দফতর৷


শিক্ষামন্ত্রী এদিন কোভিড-১৯ পরীক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রীর বিস্তারিত হিসাব দিয়েছেন৷ তিনি বলেন, এখন পর্যন্ত ২৮,৯৩৯টি অ্যান্টিজেন কিট এবং ৫,০১৬টি আরটি-পিসিআর কিট মজুত রয়েছে৷ আরও ৫০ হাজার অ্যান্টিজেন কিটের অর্ডার দেওয়া হয়েছে৷ তাঁর দাবি, পিপিই কিট যথেষ্ট পরিমাণে রয়েছে এবং ভেন্টিলেটর ৯৮টি ও ৪১৪টি অক্সিজেন সিলিন্ডার মজুত আছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top