News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে নিরাপত্তার দায়িত্বে ৮ জন সিআরপিএফ কর্মী করোনা আক্রান্ত
Image

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে নিরাপত্তার দায়িত্বে ৮ জন সিআরপিএফ কর্মী করোনা আক্রান্ত

আগরতলা, ১১ আগস্ট (হি. স.) : ভয়ঙ্কর ঝুঁকিতে রয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা সুরক্ষা কর্মী-দের মধ্যে এখন পর্যন্ত ১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুধু গতকালই মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা একসাথে ৮ জন সিআরপিএফ জওয়ান-র দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তাঁদের আজ বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে কোভিড কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে।

এ-বিষয়ে স্বাস্থ্য দফতরের জনৈক আধিকারিক বলেন, ত্রিপুরায় করোনা-র প্রকোপ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন-কেও কাবু করেছে। তাঁর পরিবারের সদস্য সহ ব্যক্তিগত দেহরক্ষীও করোনা আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে গৃহে আইসোলেশনে রয়েছেন।

ওই আধিকারিকের কথায়, মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে নিরাপত্তা কর্মী-রা করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ১৫ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। ফলে তাঁদের সংস্পর্শে যারা ছিলেন তাদের খুঁজে বের করা হচ্ছে। তিনি বলেন, গতকাল একসাথে সর্বোচ্চ ৮ জন সিআরপিএফ কর্মী-র কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে এখন তাঁদের সংস্পর্শে যারা ছিলেন তাদের খুঁজে বের করে নমুনা পরীক্ষা হবে।

তাঁর দাবি, ওই ৮ জন সিআরপিএফ জওয়ানকে বাধারঘাট স্পোর্টস কমপ্লেস-এ কোভিড কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের আরও কয়েকজনের নমুনা সংগ্রহ করা হবে। প্রসঙ্গত, বর্তমানে মুখ্যমন্ত্রী বাড়িতে বসেই কাজকর্ম করছেন। আজ মন্ত্রিসভার বৈঠকে ভিডিও কনফারেন্সে অংশ নেবেন।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top