News Flash

  • Home
  • Uncategorized
  • আরো ১১ টি নতুন স্কোয়াড্রন তৈরি করবে বায়ুসেনা
Image

আরো ১১ টি নতুন স্কোয়াড্রন তৈরি করবে বায়ুসেনা

নয়াদিল্লি, ১১ আগস্ট (হি. স.): ফ্রান্স থেকে চলে এসেছে পাঁচটি রাফাল যুদ্ধবিমান। দক্ষিণ এশিয়ার পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেই দিক বিবেচনা করলে আগামী দিনে ভারতকে একসঙ্গে পাকিস্তান এবং চিনের বিরুদ্ধে যুদ্ধে যেতে হতে পারে।কিন্তু একই সঙ্গে দুই দেশের থেকে আসা আগ্রাসনকে রোধ করতে গেলে ভারতীয় বায়ুসেনার এখনো দরকার ন্যূনতম ২৩০ টি যুদ্ধবিমানের।সেই লক্ষ্যে ভারতীয় বায়ুসেনার মধ্যে ১১ টি নতুন স্কোয়াড্রন গড়ে তোলার জন্য কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।মনে করা হচ্ছে লাইট কম্বাট এয়ারক্রাফট তেজস দিয়ে এই অভাব পূরণ করা হবে।গোটা বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তম বায়ু সেনা হচ্ছে ভারতের।ভারতীয় বায়ুসেনার হাতে এই মুহূর্তে ৯০০ টি যুদ্ধবিমান রয়েছে। সাত ধরণের যুদ্ধবিমান ভারতীয় সেনার হাতে রয়েছে।এর মধ্যে রয়েছে সুখই ৩০ এম কে আই, মিগ ২৯, মিরাজ ২০০০, জাগুয়ার, রাফাল। ভারতীয় বায়ুসেনার হাতে এই মুহূর্তে ৫ টি রাফাল যুদ্ধবিমান থাকলেও ২০২৩ সালের মধ্যে সব মিলিয়ে ৩৬ টি রাফাল যুদ্ধবিমান ভারতের হাতে চলে আসবে।ইতিমধ্যেই রাশিয়া থেকে মিগ ২৯ এবং সুখোই ৩০ এম কে আই কেনা হবে বলে জানা গিয়েছে।ভারতীয় বায়ুসেনার হাতে যুদ্ধবিমানের ৩১ টি স্কোয়াড্রন রয়েছে। এরমধ্যে পাঁচটি মিগ ২১ রয়েছে। মনে করা হচ্ছে দ্রুততার সঙ্গে যুদ্ধবিমানের যে অভাব ভারতীয় বায়ুসেনার রয়েছে তা পূরণ করা হবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top