News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর-পূর্বাঞ্চলে ছয়টি নিষিদ্ধ ঘোষিত বৈরী সংগঠন স্বাধীনতা দিবস বয়কটের ডাক দিয়েছে
Image

উত্তর-পূর্বাঞ্চলে ছয়টি নিষিদ্ধ ঘোষিত বৈরী সংগঠন স্বাধীনতা দিবস বয়কটের ডাক দিয়েছে

আগরতলা, ১১ আগস্ট (হি. স.) : উত্তর-পূর্বাঞ্চলে ছয়টি নিষিদ্ধ ঘোষিত বৈরী সংগঠন আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস বয়কটের ডাক দিয়েছে। ওইদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বনধ পালন করার ঘোষণা দিয়েছে।

প্রতিবছরই উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গি গোষ্ঠী স্বাধীনতা দিবস বনধের ডাক দেয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। উত্তর-পূর্বাঞ্চলের সব রাজ্যেই স্বাধীনতা দিবসে ১১ ঘন্টার বনধ পালনে হুলিয়া জারি করেছে।

আজ হ্য়নিউট্রেপ ন্যাশনাল কাউন্সিল মেঘালয়ের (এইচএনএলসি), মনিপুর-র কাংলেই যাবল কান্না লুপ (কেওআইকেএল), মনিপুরের কেঙলৈপাক কমিউনিস্ট পার্টি(কেসিপি), অসম-র এবং পশ্চিমবঙ্গের একাংশে সম্প্রসারিত কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন(কেএলও),  অসম-র পিপলস ডেমোক্রেটিক কাউন্সিল অফ কার্বি লংরি (পিডিসিকে) এবং ত্রিপুরার ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ তুইপ্রা (এনএলএফটি) এই ছয়টি নিষিদ্ধ ঘোষিত বৈরী সংগঠন যৌথ বিবৃতি জারি করে বনধের ঘোষণা দিয়েছে।

স্বাভাবিকভাবেই, উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যে উচ্চ সতর্কতা জারি করা হবে। এমনিতেই, স্বাধীনতা দিবসের আগে সীমান্তে টহলদারি বাড়িয়ে দেয় বিএসএফ। এছাড়াও, অভ্যন্তরীণ নিরাপত্তাতেও জোর দেওয়া হবে বলে জানা গেছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top