News Flash

  • Home
  • Uncategorized
  • রেল ওভার ব্রিজ নির্মাণের দাবিতে ডলুবাড়িতে রেলপথ অবরোধ, উত্তর ত্রিপুরা জেলা শাসকের হস্তক্ষেপে প্রত্যাহৃত
Image

রেল ওভার ব্রিজ নির্মাণের দাবিতে ডলুবাড়িতে রেলপথ অবরোধ, উত্তর ত্রিপুরা জেলা শাসকের হস্তক্ষেপে প্রত্যাহৃত

আগরতলা, ১১ আগস্ট (হি. স.) : রেলওয়ে ওভার ব্রিজ-র দাবিতে আজ উত্তর ত্রিপুরা জেলায় পানিসাগর মহকুমায় ডলুবাড়ি এলাকায় রেলপথ অবরোধ করেছেন গ্রামবাসী। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে রেল ওভার ব্রিজের দাবি জানানো সত্ত্বেও প্রতিবার মিথ্যা প্রতিশ্রুতি-র শিকার হচ্ছেন তাঁরা। তাই, আজ থেকে অনির্দিষ্টকালের রেলপথ অবরোধে বসেছেন গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পানিসাগর মহকুমা শাসক। অবশেষে উত্তর ত্রিপুরা জেলা শাসকের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহৃত হয়েছে। জেলা শাসক তাদের রেল ওভার ব্রিজ নির্মাণ কাজ শীগ্রই শুরু করা হবে। তার জন্য রেল দফতর-কে আগামী রবিবারের মধ্যে নির্মাণ খরচের হিসেব দিতে বলা হবে।

প্রসঙ্গত, পানিসাগর মহকুমায় ডলুবাড়ি এলাকায় রেল ওভার ব্রিজ নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ দাবি জানিয়ে আসছেন। ইতিপূর্বে দুই দফায় তাদের ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু, রেল ব্রিজ আজো নির্মাণ হয়নি। আজ থেকে ৩ দিন পূর্বে ডলুবাড়ি এলাকায় গ্রামবাসী রেলপথ অবরোধের ঘোষণা দেন। সে মোতাবেক তারা মহকুমা প্রশাসন, জিআরপি ধর্মনগর, পানিসাগর এবং কদমতলা থানায় অবরোধের বিষয়ে অবগত করেছেন।

আজ সকাল ৬টা থেকে কোভিড-১৯ সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পারস্পরিক দুরুত্ব বজায় রেখে এবং মাস্ক ব্যবহার করে গ্রামবাসী রেলপথ অবরোধ করেন। খবর পেয়ে দুপুর বারটা নাগাদ পানিসাগর মহকুমা শাসক অবরোধস্থলে যান এবং গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু, তারা অবরোধ প্রত্যাহারে সম্মত হননি। তাই, তাদের জেলা শাসকের সাথে আলোচনার প্রস্তাব দেন মহকুমা শাসক। তাতে, তারা রাজি হন এবং জেলা শাসকের সাথে বৈঠক করেন।

এদিকে, বিধায়ক বিধুভূষণ দাস অবরোধস্থলে গিয়ে তাদের দাবি মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন। শুধু তাই নয়, করোনা প্রকোপে থিম গেলেই ওই রেল ওভার নির্মাণ কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রীর আশ্বাসের বিষয়ে জানিয়েছেন। কিন্তু, গ্রামবাসী তাতে অবরোধ প্রত্যাহারে সম্মত হননি।

জেলা শাসক তাদের জানিয়েছেন, এখন পর্যন্ত ওই স্থানে রেল ওভার ব্রিজ নির্মাণে রেলওয়ের তরফে কোন প্রস্তাব আসেনি। ত্রিপুরা সরকার এ-বিষয়ে অবগত নয়। তবে, খুব শীগ্রই রেল ওভার ব্রিজ নির্মাণে উদ্যোগ নেওয়া হবে। তিনি গ্রামবাসীদের আশ্বস্থ করেন, আগামী রবিবারের মধ্যে রেলওয়ে-কে নির্মাণ খরচের হিসেব দিতে বলা হবে। জেলাশাসকের অনুরোধে এবং আশ্বাসে গ্রামবাসী অবরোধ প্রত্যাহার করে নেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top