News Flash

  • Home
  • Uncategorized
  • ভরতি করেনি হাসপাতাল, মণিপুরে আবারো বিনা চিকিৎসায় রোগীণী মৃত্যু
Image

ভরতি করেনি হাসপাতাল, মণিপুরে আবারো বিনা চিকিৎসায় রোগীণী মৃত্যু

ইমফল, ১১ আগস্ট (হি.স.) : আবারো মণিপুরে হাসপাতালে ভরতি না করায় রোগিণীর মৃত্যু হয়েছে। রাজ্য সরকারের কঠোর নির্দেশ সত্ত্বেও দু-দুটি বেসরকারি হাসপাতাল রোগী ভরতি না করায় মণিপুর জুড়ে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত সহ প্রত্যেক রোগীকে সমান চোখে দেখার নির্দেশ দিয়েছিল মণিপুর সরকার। অথচ, হাসপাতালের দায়িত্বহীন ভূমিকায় বিনা চিকিৎসায় এক মহিলার মৃত্যু হয়েছে। 

রাজ্যের থউবাল জেলার ওয়াংজিং ওয়াংখেই এলাকার বাসিন্দা জনৈক লাইসরাম রোশানের স্ত্রী লাইসরাম সন্ধ্যা (২১)-র বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে। অভিযোগ, দুটি বেসরকারি হাসপাতাল তাকে ভরতি করেনি। তাতে রোগিণী যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মৃত্যু হয়েছে। 

মৃতের পরিবারের জনৈক সদস্যের দাবি, সোমবার সন্ধ্যার ঋতুস্রাবের পঞ্চম দিন ছিল। কিন্তু এদিন দুপুরে তাঁর অবিরাম রক্তক্ষরণ হচ্ছিল। ফলে তাঁকে প্রথমে স্থানীয় এক সেবিকা চিকিৎসা করেন। কিন্তু শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় তাঁকে বিকেল সন্ধ্যা পৌনে ছয়টা নাগাদ লামফেলে লাঙ্গল ভিউ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতাল তাঁকে ভরতি করতে আপত্তি তুলে। জরুরি পরিষেবা দেওয়ার পরিকাঠামো নেই অজুহাত দেখিয়ে হাসপাতাল তাদের ফিরিয়ে দেয়। 

সদস্যটি আক্ষেপ করে বলেন, হাসপাতাল ভরতি না করায় বাধ্য হয়ে অন্য হাসপাতালে ছুটে যাই। পরবর্তীতে তাঁকে ইমফলের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। কিন্তু এখানেও হাসপাতালের কর্মীরা তাঁকে চিকিৎসার জন্য কোনঁ চিকিৎসক নেই অজুহাত দেখিয়ে আমাদের ফিরিয়ে দেন। 
তিনি বলেন, দুটি হাসপাতাল ভর্তি না করায় কোনও আশা দেখতে না পেয়ে সন্ধ্যা-কে সিজা হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত, মণিপুরে হাসপাতালে রোগী ভরতি না করায় মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে। রাজ্য সরকার কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হাসপাতালগুলিকে সতর্ক করেছে। কিন্তু, আবারো বিনা চিকিৎসায় এক রোগিণীর মৃত্যুর ঘটনায় মণিপুরকে কলংকিত করেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top