News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন স্থানে সন্ত্রাসবাদীদের একাংশের আনাগোনা
Image

স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন স্থানে সন্ত্রাসবাদীদের একাংশের আনাগোনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন স্থানে সন্ত্রাসবাদীদের একাংশের আনাগোনা বৃদ্ধি পেয়েছে৷বিশেষ করে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসবাদীদের এই তৎপরতা বৃদ্ধি বলে জানা গেছে৷ স্বাধীনতা দিবসকে সামনে রেখে সন্ত্রাসবাদীরা তাদের শক্তি পরীক্ষা করার জন্য বিভিন্ন স্থানে জড়ো হচ্ছে বলে জানা গেছে৷ গোয়েন্দা কর্মকর্তাদের কাছে এ ধরনের সুনির্দিষ্ট খবর থাকার পরিপ্রেক্ষিতে রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে৷


রাজ্যের বিভিন্ন স্থানে তথাকথিত সন্ত্রাসবাদীরা আনাগোনা বৃদ্ধি করেছে৷উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিশেষ করে স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজ্যের কোথাও যাতে কোনো ধরনের হিংসাত্মক কার্যকলাপ সন্ত্রাসবাদীরা সংগঠিত করতে না পারে সেজন্য পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের রাঘনা সীমান্তে বিএসএফের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে৷ সোমবার সকাল থেকেই সীমান্ত এলাকায় বিএসএফের টহল বাড়ানো হয়েছে৷

বিএসএফের কাছে সুনির্দিষ্ট খবর রয়েছে সন্ত্রাসবাদীরা সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছে৷ সুযোগ পেলে তারা যেকোনো জায়গায় হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত করতে পারে বলেও খবর রয়েছে৷এরই পরিপ্রেক্ষিতে স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিশেষ করে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে৷ উল্লেখ্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন দেশের স্বাধীনতা দিবসকে চ্যালেঞ্জ জানিয়ে রীতিমত হিংসাত্মক কার্যকলাপ চালানোর চক্রান্তে লিপ্ত হচ্ছে৷তাদের যাবতীয় চক্রান্ত ব্যর্থ করে দিতে বিএসএফ এবং নিরাপত্তা বাহিনীর প্রস্তুত রয়েছে বলে জানা গিয়েছে৷


উল্লেখ্য গত কয়েক বছর ধরে রাজ্যের কার্যকলাপ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও সন্ত্রাসবাদীরা নির্মূল হয়ে যায়নি৷তারা তাদের অস্তিত্বের প্রমাণ দিতেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে পুনরায় গর্জে ওঠার চেষ্টা চালাচ্ছে৷গত কয়েক দশক ধরে সন্ত্রাসবাদীরা বিশেষ করে স্বাধীনতা দিবসের প্রাক্কালে তাদের তৎপরতা বৃদ্ধি করে দেশের স্বাধীনতা দিবস হিসেবে পালন করার ডাক দিয়ে আসে৷এবছর সন্ত্রাসবাদীরা একই ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে৷ সূত্রটি আরো জানিয়েছে সন্ত্রাসবাদীরা নতুন নতুন সদস্য সংগ্রহ করে তাদের কার্যকলাপ বৃদ্ধি করার চক্রান্ত শুরু করেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top