News Flash

  • Home
  • Uncategorized
  • রোজগার দাও কর্মসূচি পালন যুব কংগ্রেসের
Image

রোজগার দাও কর্মসূচি পালন যুব কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট৷৷ ৯ আগস্ট যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস৷ আর এরই অঙ্গ হিসেবে রাজ্যের যুবকদের কর্মসংস্থানের দাবিতে রবিবার রাজ্যে ৮ টি জেলাতে এবং প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে রোজগার দাও কর্মসূচি পালন করা হয়৷ একই ভাবে প্রদেশ কংগ্রেস ভবনের সম্মুখে প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে রোজগার দাও কর্মসূচি পালন করা হয়৷


এদিন কর্মসূচিতে নেতৃত্ব দেন যুব কংগ্রেসের সম্পাদিকা কৃষ্ণা দাস৷ তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনের পূর্বে দেশবাসীকে বলেছিলেন বছরে ২ কোটি চাকুরি দেওয়া হবে৷ প্রতিশ্রুতি পালনে মোদি সরকার পুরোপুরি ব্যর্থ৷ পাশাপাশি দেশে এবং রাজ্যে নারী ধর্ষণ সহ নারী সংক্রান্ত ঘটনা বেড়ে চলেছে৷ তাই তিনি ধিক্কার জানান সরকারকে৷এদিকে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি পুজন বিশ্বাস জানান, দেশে সরকারের ভুল সিদ্ধান্তের ফলে গ্রাম শহরে সীমাহীন ভাবে বেকার বেড়ে চলেছে৷ যুবক-যুবতীদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকার গড়েছে বি জে পি৷

একইভাবে রাজ্যেও প্রতিশ্রুতি দিয়ে সরকার গড়েছে, কিন্তু বেকারত্ব লাফিয়ে বাড়ছে৷ আর মুখ্যমন্ত্রী দায়ভার এড়াতে বেকারদের জন্য অযুক্তিক মন্তব্য করে বেকারদের পানের দোকান খোলা এবং গরুর পালনের কথা বলছেন৷ এর তীব্র নিন্দা জানান তিনি৷ পাশাপাশি বর্তমান পরিস্থিতির জন্য তিনি আরো দাবি জানান, ঔষধ পত্রের উপর থেকে জিএসটি বন্ধ রাখার৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top