News Flash

  • Home
  • Uncategorized
  • এনভারনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করলেন পরিবেশমন্ত্রী
Image

এনভারনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করলেন পরিবেশমন্ত্রী

নয়াদিল্লি, ১০ আগস্ট (হি. স.): এনভারনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট (ইআইএ) এর খসড়া নিয়ে পাল্টা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভরেকর। কিছু মানুষ একটি খসড়া প্রস্তাবনাকে নিয়ে ইস্যু তৈরি করে রাজনীতি করছেন। যদিও এখনও এই খসড়া চূড়ান্ত বলে ধার্য করা হয়নি বলে দাবি করেছেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী।


সোমবার পরিবেশ মন্ত্রী জানিয়েছেন, এনভারনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট খসড়া নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক হাজারেরও বেশি পরামর্শ এসেছে।সেগুলিকে খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।সিদ্ধান্ত গ্রহণের পরেই গেজেট নোটিফিকেশন প্রকাশ করা হবে। ফলে এখনই এই বিষয়ে অযথা রাজনৈতিক বিরুদ্ধাচরণ করাটা উচিত নয়।
উল্লেখ করা যেতে পারে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে তৎকালীন পরিবেশ মন্ত্রী জয়রাম রমেশ এনভারনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এর বিরোধিতা করেছিলেন।সোমবার একই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান রাহুল গান্ধী।তিনি দাবি তোলেন অবিলম্বে এই খসড়া প্রস্তাবনা বাতিল করে দেওয়া হোক।এমন বিধি কার্যকর হলে দেশের প্রাকৃতিক সম্পদ লুট হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top