News Flash

  • Home
  • Uncategorized
  • পণ্য পরিবহনের সূচনায় সোনামুড়া-দাউদকান্দি নদীপথ পরিদর্শন ১১ আগস্ট
Image

পণ্য পরিবহনের সূচনায় সোনামুড়া-দাউদকান্দি নদীপথ পরিদর্শন ১১ আগস্ট

আগরতলা, ৯ আগস্ট (হি. স.)৷৷ নৌ পরিবহনে-র সহায়তায় ত্রিপুরায় পণ্য আমদানি-রফতানির লক্ষ্যে নদীপথ পরিদর্শন করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ৷ সংস্থার পদস্থ আধিকারিক-রা আগামী ১১ আগস্ট ওই নদীপথ পরিদর্শন করবেন৷ তাতে, সবুজ সংকেত মিললে তবেই পণ্য পরিবহন শুরু হয়ে যাবে৷ ভারত সরকার চাইছে, নদীপথে ত্রিপুরায় এখনই পণ্য পরিবহন শুরু হোক৷ তাই, সোনামুড়া-দাউদকান্দি নদীপথে পণ্য পরিবহনে এখন শুধুই সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে৷


সম্প্রতি ওয়েবিনারে আলোচনায় চলতি মাসেই দাউদকান্দি থেকে সোনামুড়া পর্যন্ত ছোট ভেসেল (জলযান)-এ পরীক্ষামূলক পণ্য আমদানির বিষয়ে ইন্দো-বাংলা উভয় দেশ ঐকমত্যে পৌঁছেছে৷ দাউদকান্দি-সোনামুড়া নদীপথে পণ্য আমদানি- রফতানির জন্য প্রযুক্তিগত, বাণিজ্যিক, নিয়ন্ত্রণ বিষয়ক এবং পদ্ধতিগত বিভিন্ন সমস্যা নিয়ে ওইদিন বৈঠকে আলোচনা হয়েছে৷ ৯৩ কিমি দীর্ঘ নদীপথে পণ্য আমদানিতে সময় এবং আর্থিকভাবে ব্যবসায়ীরা লাভবান হবেন৷ ওই নদীপথে ছোট ভেসেলে ৫০ থেকে ১০০ টন পণ্য আমদানি সম্ভব হবে৷ এতে বছরে ৭/৮ মাস অনায়াসে পণ্য আমদানি করা যাবে৷ শুধুমাত্র শুখা মরশুমে নদী খননের উদ্যোগ নিতে হবে৷ সে-বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে৷

এখন পণ্য পরিবহনে নদীপথ পরিদর্শন করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ৷ আগামী ১১ আগস্ট নদীপথে ওই সংস্থার চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, ট্রাফিক এন্ড প্রটোকল ডিরেক্টর মহম্মদ রফিকুল ইসলাম, কনসালটেন্সি এন্ড পাইলট ডিরেক্টর, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার ড্রেজিং সহ সংশ্লিষ্ট অন্যান্য আধিকারিক-রাও পরিদর্শনে উপস্থিত থাকবেন৷


ত্রিপুরার সরকারের শিল্প ও বাণিজ্য দফতর সূত্রে খবর, সোনামুড়া থেকে দাউদকান্দি নদীপথে ২৩টি ব্রিজ রয়েছে৷ ওই ব্রিজগুলির উচ্চতা খুবই কম৷ ফলে, বর্ষা মরশুমে নদীর জলস্তর বৃদ্ধি হলে কি পরিস্থিতি দাঁড়াবে তা সম্পূর্ণ খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে৷ কারণ, বর্ষায় জলস্তর বেড়ে গেলে জলযান বাধা হতে পারে, ওই বিষয়টি পর্যালোচনা করা হবে৷ সূত্রের কথায়, ওই রুটে বড় জাহাজে পণ্য পরিবহন কোনভাবেই সম্ভব নয়৷ ছোট কাগর্ো জলযান সোনামুড়া পর্যন্ত নদীপথে পণ্য পরিবহন করতে পারবে৷

সূত্রের বক্তব্য, আগামী ১১ আগস্ট বিবিরবাজার থেকে স্পীডবোট-এ দাউদকান্দি যাবেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-র শীর্ষ পদাধিকারীরা৷ সোনামুড়া-দাউদকান্দি ৯৩ কিমি নদীপথে ২৩টি ব্রিজ পরিদর্শন করবেন তাঁরা৷ তাতে, বর্ষা মরশুমে পণ্য পরিবহনে-র যাবতীয় সমস্ত দিক খাটিয়ে দেখবেন ওই আধিকারিকরা৷ সব কিছু ঠিক থাকলে নদীপথে পণ্য পরিবহনে সবুজ সংকেত দেবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ৷ তবেই, শুরু হতে পারবে সোনামুড়া-দাউদকান্দি নদীপথে পণ্য পরিবহন৷


এদিকে, ওইদিন সোনামুড়া নগর পঞ্চায়েতে এক বৈঠকের আয়োজন করা হয়েছে৷ অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি তুষার চক্রবর্তী জানিয়েছেন, ১১ আগস্ট ইন্দো-বাংলা আমদানি ও রফতানিকারক, ইন্দো-বাংলা চেম্বার অফ কমার্স-র ত্রিপুরা শাখা, মার্চেন্ট এসোসিয়েশন এবং শিল্প ও বাণিজ্য সচিব ওই বৈঠকে অংশ নেবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top