News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধ গর্ভপাত বেআইনী ক্লিনিকে পুলিশের অভিযান
Image

অবৈধ গর্ভপাত বেআইনী ক্লিনিকে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৯ আগস্ট৷৷ অবৈধ ভাবে গর্ভপাত করানোর দায়ে অবসরপ্রাপ্ত চিকিৎসক বিষ্ণু চন্দ্র দের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পরই গা ঢাকা দেয় অভিযুক্ত চিকিৎসক৷ তবে থানায় মামলা দায়ের হওয়ার পরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে৷ রবিবার পুলিশ ঘটনার তদন্তে অভিযুক্ত চিকিৎসকের অবৈধ গোপন ক্লিনিকে যায়৷ পুলিশের সাথে ছিল একজন ম্যাজিস্ট্রেট৷

তদন্তকারী দলটি অভিযুক্ত চিকিৎসকের ক্লিনিকে গিয়ে দেখতে পায় ক্লিনিকে তালা লাগানো৷ পরবর্তী সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ক্লিনিকের তালা ভাঙ্গা হয়৷ ক্লিনিক থেকে এইদিন বেশ কিছু বেআইনি ইনজেকশন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ৷ এইদিনের তদন্তকারী দলে একজন ম্যাজিস্ট্রেট সহ উদয়পুর মহকুমার মহকুমা পুলিশ আধিকারিকও ছিলেন৷ এইদিনের তদন্তকারী দলের সাথে থাকা এক আধিকারিক জানান অভিযুক্ত চিকিৎসকের ক্লিনিক থেকে বেশকিছু বেআইনি ইনজেকশন উদ্ধার হয়েছে৷ তিনি আরও জানান এই ক্লিনিকে যে অবৈধ ভাবে গর্ভপাত করানো হতো তার প্রাথমিক প্রমান পাওয়া গেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top