News Flash

  • Home
  • Uncategorized
  • ফেইসবুকে অশ্লীল মন্তব্য আটক যুবক
Image

ফেইসবুকে অশ্লীল মন্তব্য আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৮ আগস্ট৷৷ ফেইসবুকে রাম মন্দির ও সনাতন ধর্ম নিয়ে নানা অশ্লীল মন্তব্য করে পুলিশের হেফাজতে এক যুবক৷ধৃত যুবকের নাম রাজুল হোসেন (২৫)৷বাড়ি পূর্ব চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে৷


ঘটনার বিবরণে প্রকাশ, গত ৫ আগস্ট ছিল রাম মন্দিরের ভূমি পুজো অনুষ্ঠান৷ ঐদিন দুপুর আড়াইটে নাগাদ উত্তর ত্রিপুরা বজরং দলের ফেইসবুক পেইজে বজরং দল রাম মন্দির নিয়ে ছবি সহকারে একটি পোস্ট করেছিলো৷ উত্তর ত্রিপুরা বজরং দলের ফেইসবুক পেইজে রাম মন্দির নিয়ে পোস্ট করার পর চুরাইবারি থানাধীন পূর্ব চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বাসিন্দা রাজুল হোসেন (২৫) পিতা হারিছ আলী ওই পোস্টে সনাতন ধর্ম ও প্রভু রামকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ লিখে কমেন্ট করে,এমনটা উত্তর ত্রিপুরা বজরং দলের অভিযোগ৷ লাগাতার তিনদিন রাজুল হোসেন উত্তর ত্রিপুরা বজরং দলের রাম মন্দির নিয়ে পোস্টটিতে সনাতন ধর্ম ও প্রভু রামকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজের পর অবশেষে উত্তর ত্রিপুরা কদমতলা বজরং দল প্রখণ্ড ও চুরাইবাড়ি খন্ডের উদ্যোগে এক প্রতিনিধি দল আজ অভিযুক্ত রাজুল হোসেনের বিরুদ্ধে চুড়াইবাড়ি থানার ওসির নিকট একটি মামলা দায়ের করেন৷ মামলাটি হাতে নিয়ে চুড়াইবাড়ি থানার পুলিশ অভিযুক্ত রাজুল হোসেনকে আটক করে তাদের হেফাজতে নিয়ে এসেছে৷


অপরদিকে উত্তর ত্রিপুরা কদমতলা বজরং দল প্রখণ্ড ও চুরাইবাড়ি খন্ডের প্রতিনিধি দলের অভিযোগ যে, গত ৫ ই আগস্ট উত্তর ত্রিপুরা বজরং দলের ফেইসবুক পেইজে প্রভু রাম মন্দির নিয়ে একটি পোস্ট করা হয়৷ পোস্টটি করার সাথে সাথে রাজুল হোসেন নামের ওই যুবক সনাতন ধর্ম ও প্রভু রামকে নিয়ে অশ্লীল ভাষায় পোস্টটিতে কমেন্ট করে৷ তাই অত্র এলাকার সাম্প্রদায়িক পরিস্থিতি স্বাভাবিক থাকার স্বার্থে উত্তর ত্রিপুরা বজরং দলের পক্ষ থেকে চুড়াইবাড়ি থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগে আইনানুগ ব্যবস্থার দাবি জানানো হয়৷ এখন দেখার বিষয় পুলিশ কি ভূমিকা গ্রহণ করে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top