News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসকের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার
Image

চিকিৎসকের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার

আগরতলা, ৮ আগস্ট (হি. স.)৷৷ ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাঃ উত্তম কুমার ভট্টাচার্যী-কে চাকুরী থেকে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে নিয়েছে ত্রিপুরা সরকার৷ বিজেপি বিধায়ক তথা প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী সুদীপ রায় বর্মনের ওই কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনের ঘটনায় গাফিলতির অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছিল৷ তাতে, চিকিৎসকদের তিনটি সংগঠন ত্রিপুরা সরকারের ওই পদক্ষেপের বিরোধিতা করেছিল এবং সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছিল৷


প্রসঙ্গত, গত রবিবার বিধায়ক সুদীপ রায় বর্মন ভগৎ কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করেছিলেন৷ কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনে তিনি কোন অনুমতি নেননি এবং সমস্ত স্বাস্থ্যবিধি উলঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছিল৷ তাতে, ওইদিন ভগৎ সিং-র দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা: উত্তম কুমার ভট্টাচার্যীর গাফিলতির অভিযোগ উঠেছিল৷ তাই, ত্রিপুরা সরকার গত ৪ আগস্ট তাঁকে সাময়িক বরখাস্ত করেছিল৷ ওই ঘটনায় প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছিল চিকিৎসক-দের তিনটি সংগঠন৷

অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস এসোসিয়েশন, ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন ত্রিপুরা শাখা এবং এজিএমসি টিচার্স ফোরাম আজ ত্রিপুরা সরকারের ওই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছিল৷ শুধু তাই নয়, চিকিৎসকদের এক প্রতিনিধি দল স্বাস্থ্য সচিব তথা অতিরিক্ত মুখ্য সচিবের সাথে এ-বিষয়ে আলোচনা করেছিলেন৷ সহকর্মী-কে বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন৷
আজ ত্রিপুরা সরকার-র স্বাস্থ্য দফতরের যুগ্ম সচিব এক আদেশনামা জারি করে বলেছেন ডা: উত্তম কুমার ভট্টাচার্যী-র সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top