News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিরক্ষা ক্ষেত্রকে আত্মনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজনাথের
Image

প্রতিরক্ষা ক্ষেত্রকে আত্মনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজনাথের

নয়াদিল্লি, ৯ আগস্ট (হি. স.): প্রতিরক্ষা ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করে তুলতে অঙ্গীকারবদ্ধ কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যে রবিবার একাধিক বড় ঘোষণা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নতুন ঘোষণাগুলির মধ্যে রয়েছে আগামী ছয় থেকে সাত বছরের জন্য দেশের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সংস্থাগুলিকে চার লক্ষ কোটি টাকার অর্ডার দেওয়ার কথা বলা হয়েছে। ১০১ টি প্রতিরক্ষা সংক্রান্ত পণ্য বিদেশ থেকে আমদানি করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে। এর মধ্যে সামান্য সরঞ্জাম থেকে শুরু করে উচ্চ প্রযুক্তি সম্পন্ন আগ্নেয়াস্ত্র রয়েছে।এই পণ্যগুলিকে এবার থেকে দেশের মধ্যেই তৈরি করা হবে। উল্লেখ করা যেতে পারে শনিবার থেকে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল যে রবিবার গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।  সেই অনুযায়ী একাধিক টুইটের মাধ্যমে রাজনাথ সিং গুরুত্বপূর্ণ কয়েকটি ঘোষণা করেন।দেশের প্রতিরক্ষার ক্ষেত্রকে স্বদেশীকরণ করার লক্ষ্যে ১০১ প্রতিরক্ষা সংক্রান্ত পণ্যের সূচি তৈরি করা হয়েছে। যার মধ্যে সামান্য যন্ত্রাংশ থেকে শুরু করে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র প্রণালী রয়েছে। এই পণ্যগুলি আগামী দিনে আর বিদেশ থেকে আনানো যাবে না। এখন থেকে এগুলি দেশেই তৈরি হবে।এই পণ্যের আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।প্রতিরক্ষা ক্ষেত্রে এটি যে একটি বড় পদক্ষেপ হতে চলেছে তা মনে করেন রাজনাথ সিং। দেশের মধ্যে থাকা প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সংস্থাগুলি এর ফলে নিজেদের পণ্য বিকশিত করতে পারবে।নিজেদের তৈরি নকশা দিয়েই তারা এগিয়ে যেতে পারবে।প্রধানমন্ত্রীর আহ্বান করা পথে হেটে এই পদক্ষেপ নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top