News Flash

  • Home
  • Uncategorized
  • পিএম কিষান যোজনার ষষ্ঠ কিস্তি জারি করলেন প্রধানমন্ত্রী
Image

পিএম কিষান যোজনার ষষ্ঠ কিস্তি জারি করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি. স.): রবিবার পিএম কিষান যোজনার ষষ্ঠ কিস্তি জারি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি কৃষি ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের জন্য এক লক্ষ কোটি টাকার বরাদ্দের উদ্বোধন করেছেন তিনি।


শনিবার প্রধানমন্ত্রীর দফতরের তরফ থেকে জানানো হয়েছিল যে রবিবার সকাল ১১ টা নাগাদ কৃষিক্ষেত্রে পরিকাঠামোগত আর্থিক ফান্ডের আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  গোটা ব্যাপারটাই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হবে। সেইমত এই দুইটির আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।গত জুলাই মাসে কৃষিক্ষেত্রে পরিকাঠামোগত আর্থিক ফান্ড গঠনের অনুমোদন দেয় কেন্দ্রীয় সরকার। এই ফান্ডের জন্য এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই ফান্ড থেকে কৃষকেরা ঋণ নিতে পারবে।পাশাপাশি পিএম কিষান যোজনা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।৮.৫ কোটি কৃষকের জন্য ১৭ হাজার কোটি টাকা ষষ্ঠ কিস্তিতে দেওয়া হবে।এর ফলে উপকৃত হবে প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্র।

এদিন এ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিষান রেলের কথা উল্লেখ করেন।বিহার এবং মহারাষ্ট্রের মধ্যে এই প্রকল্প চালু করা হয়েছে।এরফলে উপকৃত হবে ছোট কৃষকেরা। ট্রেনটি উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে যাওয়ার ফলে উপকৃত হবে এই রাজ্যগুলির কৃষকেরা।মহারাষ্ট্রের নাসিকের দেবিলাল থেকে বিহারের পাটনার দানাপুর পর্যন্ত এই ট্রেনটি চলবে। বড় শহরের সঙ্গে সরাসরি কৃষকদের সংযুক্তিকরণ হবে। ফলে মৎস্যচাষ, পশুপালন এবং কৃষি সার্বিক উন্নয়ন হবে। ছোট কৃষকদের কষ্ট নিবারণের জন্য ক্রমাগত কাজ করে চলেছে।কৃষি ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর করার পক্ষে এই প্রকল্প ইতিবাচক ভূমিকা পালন করবে।বিভিন্ন জেলার বিখ্যাত পণ্যগুলোকে সাধারণের নাগালের মধ্যে নিয়ে আসার জন্য ক্রমাগত কাজ করে চলেছে প্রশাসন। ভারতকে আত্মনির্ভর করার পক্ষে এই প্রকল্প ইতিবাচক ভূমিকা পালন করবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top