News Flash

  • Home
  • Uncategorized
  • সুবিধাভোগী বাছাই নিয়ে পঞ্চায়েতের বৈঠকে লঙ্কাকান্ড শ্রীনাথপুর গ্রামে
Image

সুবিধাভোগী বাছাই নিয়ে পঞ্চায়েতের বৈঠকে লঙ্কাকান্ড শ্রীনাথপুর গ্রামে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ ঊনকোটি জেলার কৈলাশহর এর শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত মিটিংয়ে লঙ্কাকাণ্ড সংঘটিত হয়েছে৷ শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত শাসক দল বিজেপির অধীনে রয়েছে৷ পঞ্চায়েত চলাকালে সদস্যরাই নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় লিপ্ত হন৷ একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের উপক্রম হয়৷ শেষ পর্যন্ত খবর পাঠানো হয় থানায়৷ খবর পেয়ে পুলিশ ও টি এস আর বাহিনী ছুটে আসে৷পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে পৌঁছায় শেষ পর্যন্ত দুজন ডিসিএম কেও পঞ্চায়েতে ছুটে আসতে হয়৷


দুজন ডিসিএম এসেও পঞ্চায়েতের ঝগড়া থামাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে৷শেষপর্যন্ত ডিসিএম তাপস সিনহা পঞ্চায়েতের মিটিং জন্য স্থগিত ঘোষণা করেন৷ তারপর পরিস্থিতি স্বাভাবিক হলেও ফের যেকোনো সময় পঞ্চায়েতের আপ অন্তরীণ বিষয়কে কেন্দ্র করে শাসকদলীয় পঞ্চায়েত সদস্যদের মধ্যে বিবাদ চরম আকার ধারণ করার আশঙ্কা দেখা দিয়েছে৷

সংবাদ সূত্রে জানা গেছে, বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের নাম নির্ধারণসহ অন্যান্য অভ্যন্তরীণ কিছু বিষয়কে নিয়ে এই ঘটনার সূত্রপাত৷ শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত মিটিং এ ধরনের কার্যকলাপের সংবাদে পঞ্চায়েতের সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷স্থানীয় জনগণের অভিমত পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা যদি পঞ্চায়েত মিটিং এ ধরনের বাকবিতণ্ডা এবং হাতাহাতিতে লিপ্ত হন তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে রাখা হবে৷শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে পুলিশ ও টিএসআর বাহিনীর টহল অব্যাহত রয়েছে৷


পঞ্চায়েত বিবাদের জেরে পরিস্থিতি যেকোনো সময় উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা রয়েছে বলে স্থানীয় একটি সূত্রে জানা গিয়েছে৷ এর রেশ আরো বহুদূর পর্যন্ত গড়ানোর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ পরিস্থিতি সামাল দিতে শাসকদল ময়দানে নামলেও শেষপর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা বলা রীতিমতো কঠিন হয়ে উঠেছে৷অবশ্য এ ব্যাপারে থানায় কোন পক্ষ থেকেই কোন ধরনের মামলা দায়ের করা হয়নি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top