News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রপ্রদেশে করোনা কেয়ার সেন্টারে আগুন, নিহত সাত
Image

অন্ধ্রপ্রদেশে করোনা কেয়ার সেন্টারে আগুন, নিহত সাত

অমরাবতী, ৯ আগস্ট (হি. স.): অন্ধপ্রদেশের বিজয়ওয়াড়া করোনা কেয়ার সেন্টারে বিধ্বংসী আগুন। দমবন্ধ হয়ে গিয়ে নিহত সাতজন রোগী।আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। আগুন এখন নিয়ন্ত্রণে। আগুন লাগার সময় এখানে ৪০ জন করোনা রোগী এবং ১০ জন স্বাস্থ্যকর্মী ছিল।আগুন লাগার পর ৩০ জন করোনা রোগীকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।উল্লেখ করা যেতে পারে সম্প্রতি স্বর্ণ পালেস নামে একটি চারতলা হোটেলকে করোনা কেয়ার সেন্টারে রূপান্তর করা হয়।এখানে ৪০ জন রোগীর চিকিৎসা চলছিল। রবিবার সকালে এখানে আগুন লাগে। করোনা কেয়ার সেন্টারের ভেতর থেকে ঘন কালো ধোঁয়া আগুনের লেলিহান শিখা বেরোতে দেখে স্থানীয়রা দমকলে খবর দেয়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল।কেয়ার সেন্টারটির জানালা দিয়ে উদ্ধারকাজ চালায় দমকল কর্মীরা। রোগীদের সেখান থেকে উদ্ধার করে লেবিপেটা, মেট্রোপলিটন হোটেল ও অন্যান্য করোনা কেয়ার সেন্টারে স্থানান্তর করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে আগুন লাগার পর নিজেদের প্রাণ বাঁচানোর জন্য বহুতল জানালা থেকে নিচে ঝাঁপ মারে চারজন। পুলিশ কমিশনার সিপি শ্রীনিবাস জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে আগুন শর্ট সার্কিটের কারণে লেগেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। যদিও স্থানীয়দের দাবি মৃতের সংখ্যা প্রশাসনিক পরিসংখ্যান থেকে বেশি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top