News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত ১৪০৪, নিহত ১৬ জন
Image

দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত ১৪০৪, নিহত ১৬ জন

নয়াদিল্লি, ৯ আগস্ট (হি. স.): একাধিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও প্রত্যেকদিন লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা রাজধানী দিল্লিতে। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ১৪০৪।ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ১১৩০, নিহত ১৬। ফলে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৪১২৭। সক্রিয় আক্রান্ত ১০৬৬৮। সব মিলিয়ে নিহত ৪০৯৮।

দিল্লিতে করোনা আক্রান্তের বাড়বাড়ন্ত সম্পর্কে বলতে গিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দিল্লির বাইরে থেকে রোগীরা এসে এখানে পরীক্ষা করাচ্ছে। তাই দিনকে দিন আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দিল্লির বাসিন্দাদের মধ্যে করোনা এখন নিয়ন্ত্রণে রয়েছে।

অন্যদিকে এদিন করোনা চিকিৎসার যাতে কোনও রকমের খামতি না থাকে তার জন্য আম্বেদকর নগর হাসপাতালে ২০০ শয্যার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই শয্যগুলি করোনা রোগীদের জন্য ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। প্রতিটি শয্যাসঙ্গী অক্সিজেন সিলিন্ডার রাখা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top