News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে চার চিকিৎসক এবং এক সেবিকা করোনায় আক্রান্ত, বিষ্ণুপুরে আতঙ্ক
Image

মণিপুরে চার চিকিৎসক এবং এক সেবিকা করোনায় আক্রান্ত, বিষ্ণুপুরে আতঙ্ক

বিষ্ণুপুর (মণিপুর), ৮ আগস্ট (হি.স.) : একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চারজন চিকিৎসক ও এক সেবিকার করোনা ভাইরাসে আক্রান্তের ঘটনায় মণিপুরের বিষ্ণুপুর জেলায় তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। ২ থেকে ৭ আগস্টের মধ্যে বিষ্ণুপুর লেইমপোকপাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ষাঁরা এসেছিলেন তাঁদের সকলকে সতর্ক করার পাশাপাশি সংশ্লিষ্টদের প্রশাসনের সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। 

বিষ্ণুপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. এল গজেন্দ্র সিংহ জানান, লেইমপোকপাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চারজন চিকিৎসক এবং একজন সেবিকার দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। সুরক্ষার খাতিরে ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি পরবর্তী আদেশ না জারি হওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। তাঁর কথায়, ২ আগস্ট থেকে ৭ আগস্ট অনেকেই ওই হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। তাঁদের প্রশাসনের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সাথে তিনি যোগ করেন, গত ছয় দিনে ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যাঁরা এসেছেন তাঁদের গৃহে একান্তবাসে থাকায় কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সারা দেশের সাথে মণিপুরেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। শুক্রবার শুধু বিষ্ণুপুর জেলায় নতুন করে ৬ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তাতে, জেলায় এখন পর্যন্ত ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

এদিকে, সারা রাজ্যে এখন পর্যন্ত ৩,৪৬৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১,৫৩০ জন সক্রিয় এবং ১৯২৬ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে, আজ (শনিবার) পাঁচ স্বাস্থ্য কর্মীর করোনা আক্রান্তের ঘটনা মণিপুর সরকারকে যথেষ্ট চিন্তায় ফেলেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top