News Flash

  • Home
  • Uncategorized
  • ফঁড়েদের জন্য এফসিআইয়ের ধান ক্রয়ের পরিমাণ কমেছে, তবুও উপকৃত হচ্ছেন কৃষকরা : কৃষিমন্ত্রী
Image

ফঁড়েদের জন্য এফসিআইয়ের ধান ক্রয়ের পরিমাণ কমেছে, তবুও উপকৃত হচ্ছেন কৃষকরা : কৃষিমন্ত্রী

আগরতলা, ৭ আগস্ট (হি.স.)৷৷ এফসিআই-এর মাধ্যমে ধান ক্রয় এ বছর পরিমাণে কমেছে৷ কারণ, কৃষকরা সরকারি ব্যবস্থাপনায় ধান বিক্রি করছেন না৷ তবে, কৃষকের আয় বেড়েছে, দাবি করেন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায়৷ এ-বিষয়ে তাঁর যুক্তি, ফঁড়েদের দৌলতে কৃষকরা এখন ঘরে বসে ধান বিক্রি করছেন৷ দামও সঠিক পাচ্ছেন৷


শুক্রবার কৃষিমন্ত্রী বলেন, গত বছর ১৬ হাজার এমটি ধান এফসিআই-এর মাধ্যমে ক্রয় করা হয়েছিল৷ কিন্তু এ-বছর এখন পর্যন্ত ৮ হাজার এমটি ধান ক্রয় করা সম্ভব হয়েছে৷ কৃষিমন্ত্রীর দেওয়া এই তথ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ণ উঠেছে, ধান ক্রয়ের পরিমাণ কমল কীভাবে৷ এ-বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, অতীতে কৃষকদের কাছ থেকে ফঁড়েরা অতি স্বল্প মূল্যে ধান ক্রয় করে নিয়ে যেতেন৷ কিন্তু, এখন এফসিআইয়ের মাধ্যমে ধান ক্রয় শুরু হওয়ায় স্বল্প মূল্যে কৃষকদের কাছ থেকে পাওয়ার কোনও সুযোগ নেই৷


তাঁর বক্তব্য, এফসিআই-কে ধান বিক্রি করার জন্য প্রত্যেক কৃষকের ওই ধান সরকারি বিক্রয় কেন্দ্রে নিয়ে আসতে হয়৷ এ-ক্ষেত্রে ধান প্যাকেট করা এবং পরিবহণের ঝামেলা কৃষকদের পোহাতে হয়৷ কিন্তু, এখন ফঁড়েরা কৃষকদের বাড়িতে গিয়ে ধান ক্রয় করছেন৷ তা-ও নগদ টাকা সঙ্গে সঙ্গে কৃষকরা পেয়ে যাচ্ছেন৷ শুধু তা-ই নয়, প্রতি কেজি ধান ১৭ টাকায় বিক্রি করতে পারছেন কৃষকরা৷ তাতে এফসিআইয়ের তুলনায় দেড় টাকা কম পাচ্ছেন তাঁরা৷ ফলে, বাড়িতে বসে দেড় টাকা কমে ধান বিক্রি করলেও কৃষকরা লাভবান হচ্ছেন৷ তাই, এফসিআইয়ের মাধ্যমে ধান ক্রয়ের পরিমাণ কমেছে৷
কৃষিমন্ত্রীর কথায়, কৃষকদের আয় বৃদ্ধি আমাদের লক্ষ্য৷ তাতে, ধান কাদের মাধ্যমে ক্রয় করা হচ্ছে তা মুখ্য নয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top