News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-মুক্ত অভিষেক বচ্চন, ধন্যবাদ জানালেন চিকিৎসক-নার্সদের
Image

করোনা-মুক্ত অভিষেক বচ্চন, ধন্যবাদ জানালেন চিকিৎসক-নার্সদের

মুম্বই, ৮ আগস্ট (হি.স.): অবশেষে করোনা-যুদ্ধে জয়ী হলেন অভিনেতা অভিষেক বচ্চন। শনিবার টুইট করে বিগ বি পুত্র অভিষেক লিখেছেন, প্রতিশ্রুতি আসলে প্রতিশ্রুতিই হয়। শনিবার দুপুরে আমার করোনা-রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি বলেছিলাম না, হারিয়েই ছাড়ব। টুইটারে অভিষেক আরও লিখেছেন, আমি এবং আমার পরিবারের সকলের জন্য প্রার্থনা করায় প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। নানাবতী হাসপাতালের চিকিৎসক ও নার্সদের প্রতি আমি চির কৃতজ্ঞ।

গত ১২ জুলাই করোনায় আক্রান্ত হন অমিতাভ বচ্চন। ওই একই দিনে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিষেক। পরের দিন জানা যায়, একমাত্র জয়া বচ্চন বাদে বচ্চন পরিবারের বাকি সদস্য অর্থাৎ ঐশ্বর্যা এবং আরাধ্যাও করোনায় আক্রান্ত হয়েছেন। ১২ তারিখই অমিতাভ এবং অভিষেককে হাসপাতালে ভর্তি করা হলেও বাড়িতেই চিকিৎসা চলছিল আরাধ্যা-ঐশ্বর্যার। যদিও দিন কয়েক পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হন আরাধ্যা-ঐশ্বর্যাও। বেশ কিছু দিন হাসপাতালে থেকে সুস্থ হয়ে ২৭ জুলাই বাড়ি ফিরে যান তাঁরা। গত ২ আগস্ট বাড়ি ফেরেন অমিতাভ। শুধু অভিষেকের প্রতীক্ষায় ছিল ‘জলসা’। এবার তিনিও ফিরলেন বাড়িতে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top