জয়পুর, ৮ আগস্ট (হি. স.) : রাজস্থানে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব এসে পড়ল বিজেপি ওপর।বিধায়ক কেনাবেচার থেকে নিজেদের দলীয় বিধায়কদের সুরক্ষিত করে রাখতে তৎপর গেরুয়া শিবির।মেবারের বাগর অঞ্চলের প্রায় ১২ জন বিধায়ককে গুজরাট পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও কয়েকজন বিধায়ককে জয়পুরে ডেকে নেওয়া হয়েছে। দলীয় মুখপাত্র রামলাল শর্মা এই কথা জানিয়েছেন। ১৪ আগস্ট থেকে রাজস্থান বিধানসভায় অধিবেশন শুরু হবে। মনে করা হচ্ছে এই অধিবেশনে আস্থা ভোটের পক্ষে প্রস্তাব পেশ করবেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।কয়েকদিন আগে অশোক গেহলটের পক্ষে থাকা বিধায়কদের জয়পুর থেকে জয়সলমেরে স্থানান্তরিত করা হয়েছে। বহু জন সমাজ পার্টির ছয় বিধায়ক কংগ্রেসের যোগ দেওয়া নিয়ে চলতি মাসের ১১ তারিখ হাইকোর্ট রায় শোনাবে। ফলে সতর্ক বিজেপি। নিজেদের বিধায়কদের ওপর সতর্ক দৃষ্টি রাখতে জেলার দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।

নিজেদের ১২ জন বিধায়ককে রাজস্থান থেকে গুজরাটে নিয়ে গেল বিজেপি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















