News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসকের সাসপেনশন প্রত্যাহার
Image

চিকিৎসকের সাসপেনশন প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট৷৷ ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসক ডাঃ উত্তম কুমার ভট্টাচার্যের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ সূত্রের খবর বৃহস্পতিবার সন্ধ্যায় মহাকরণে অতিরিক্ত মুখ্য সচিবের সাথে চিকিৎসকদের তিনটি সংগঠনের প্রতিনিধিদের বৈঠকের পর এই সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে৷


প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে অনেক কিছু বিষয় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের দিকে ঠেলে না দিয়ে বিষয় গুলিকে প্রশাসন ও স্বাস্থ্য কর্মীরা মিলে সুরাহা করার চেষ্টা করলে এটা রাজ্যের ৩৭ লক্ষ জনগণের জন্য অত্যন্ত সুখের হবে৷ একই সঙ্গে করোনার বিরুদ্ধে যুদ্ধে তা সহায়তা করবে৷ কিন্তু তা না করে একে অপরকে দোষারোপ , শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং নিগৃহীত হতে হলে তা মেনে নেবে না আইএমএ, এটিজিডিএ এবং এজিএমসি-র ফাকাল্টি এসোসিয়েশন৷ অবিলম্বে প্রশাসন ডাঃ উত্তম ভট্টাচার্যের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করুক তাঁর দাবি জানায় এটিজিডিএ-র সম্পাদক ডাঃ কনক নারায়ন চৌধুরী৷ একই সঙ্গে গোমতী জেলার ঘটনায় জেলা শাসকের দুঃখ প্রকাশ এবং ডাঃ কৌশিক চক্রবর্তীর বিষয়টিও গুরুত্ব সহকারে দেখার দাবি জানান তিনি৷ আশা ব্যক্ত করেন অচল অবস্থার জট অচিরেই খুলে যাবে৷ প্রশাসনিক ভাবে সদিচ্ছা থাকলে কোভিডের বিরুদ্ধে লড়াই করতে তাদের মনোবল বারবে বলে জানান তিনি৷


বৃহস্পতিবার মহাকরণে অতিরিক্ত মুখ্যসচিবের পৌরহিত্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়৷ এদিনের বৈঠকে আইএমএ, এটিজিডিএ এবং এজিএমসি-র ফাকাল্টি এসোসিয়েশনের প্রতিনিধি , এম এস জিবি ও স্বাস্থ্য অধিকর্তা অংশ নেন৷ এই বিষয় গুলি বিবেচনা করার আশ্বাস দেন অতিরিক্ত মুখ্যসচিব৷ শুক্রবার দুপুরে এই বিষয়ে তাদের বক্তব্য জানিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top