News Flash

  • Home
  • Uncategorized
  • মাধববাড়িতে দূর্ঘটনায় আহত দু’জন, জ্বলল ডিআই গাড়ি
Image

মাধববাড়িতে দূর্ঘটনায় আহত দু’জন, জ্বলল ডিআই গাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট৷৷ বৃহস্পতিবার টিআর ০১এজি-১৭৯৫ নাম্বারের একটি চোরাই কাঠের লক বোঝাই গারি পশ্চিম রাধাপুর থেকে খুমুলুঙ হয়ে রানীরবাজার মোহনপুর যাচ্ছিল৷ অপর দিক থেকে যাচ্ছিল টিআর-০১এক্স৬২৭২ নাম্বারের বাইক৷ খুমুলুঙ ইয়াকলি সুকলের সামনে চোরাই কাঠের লক বোঝাই গাড়ীটির সঙ্গে বাইকের সংঘর্ষ বাঁধে৷ এই ঘটনায় গুরুতর আহত হয় বাইকে থাকা দুজন৷ কিন্তু গাড়িতে চোরাই কাঠ থাকায় গারিটি ঘটনাস্থলে না দাঁড়িয়ে পালিয়ে যায়৷

তবে দুর্ঘটনার ফলে গাড়ির মধ্যে আটক থাকে বাইকটি৷ দীর্ঘ রাস্তা বাইক গাড়ির সঙ্গে হেঁচড়ে আসে৷ এই ঘটনার পর পিছু ধাওয়া হয়ে স্থানীয় বাসিন্দারা৷ গাড়ীটি মাধব বাড়ি আশা মাত্রই আগুন লেগে যায়৷ গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়৷ গাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় গাড়ির চালক ও এক শ্রমিককে আটক করে স্থানীয় জনতা৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসে এস ডি পি ও সহ রানীরবাজার থানার পুলিশ৷ উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় গাড়ি চালক শান্তমনি দেববর্মা ও শান্ত দেবনাথকে৷ এদিকে এই ঘটনায় বাইকে থাকা দুই আরোহী লংজাংদুই কাইপেং এবং সম্পাংনাগ কাইপেংকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top