News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর তিন
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট৷৷ সিধাই থানা এলাকার মোহনপুরের কড়ইতলায় এবং দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম এর সাতচান ব্লকের জলেফায় পৃথক দুর্ঘটনায় তিনজন গুরুতর ভাবে আহত হয়েছেন ৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় মোহনপুরের কড়ইতলা এলাকায় বাইক এবং লরির মধ্যে সংঘর্ষে দুই যুবক গুরুতর ভাবে আহত হয়েছে৷ দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রথমে মোহনপুর হাসপাতালে নিয়ে যায়৷


তাদের অবস্থা সঙ্কটজনক হয় মোহনপুর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়৷ আহতদের মধ্যে লিলিয়ান দেববর্মার অবস্থা সঙ্কটজনক৷ অপর আহত বাইক আরোহীর নাম হৃদয় দেববর্মা৷ বর্তমানে দুজন ওই হাসপাতালে চিকিৎসাধীন৷ এ ব্যাপারে পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ পুলিশ জানিয়েছে বাইকটির নম্বর বিহীন৷ দুর্ঘটনার পরপরই লরি চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ বাইক এবং লরি উদ্ধার করে থানায় নিয়ে গেছে সিধাই থানার পুলিশ৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ৷ প্রাথমিকভাবে জানা গেছে লরি চালক এর অসাবধানতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷


এদিকে দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম থানা এলাকার সাতচান ব্লকের জলেফাতে বাইক দুর্ঘটনায় এক যুবক গুরুতর ভাবে আহত হয়েছে৷ দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে আহত বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে তার চিকিৎসা চলছে৷ আহত বাইক চালক এর অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷ তবে এখনো পর্যন্ত বাইক চালক এর নাম ধাম ঠিকানা কিছুই পাওয়া যায়নি৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিদিন পথদুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে৷ এর ফলে বাড়ি থেকে পরিবারের কোনো সদস্য বাড়ি থেকে বের হলে পুনরায় বাড়িতে ফিরে না আসা পর্যন্ত পরিবারের সদস্যরা নিশ্চিত হতে পারছেন না৷ পথদুর্ঘটনা রীতিমতো আতঙ্কের বিষয় হয়ে উঠেছে৷ প্রশাসন দুর্ঘটনা মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করল পরিস্থিতির মোকাবেলা করা কঠিন হয়ে উঠেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top