News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল হিসেবে শপথ মনোজ-র, সিএজি হচ্ছেন মুর্মু
Image

জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল হিসেবে শপথ মনোজ-র, সিএজি হচ্ছেন মুর্মু

শ্রীনগর, ৭ আগস্ট (হি.স.): নিয়োগ করার পরবর্তী দিনই জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল হিসেবে শপথ নিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মনোজ সিনহা। শুক্রবার রাজভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে, মনোজ সিনহাকে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি গীতা মিত্তল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বতন লেফটেন্যান্ট গভর্নরের উপদেষ্টা, সিনিয়র আমলা, শীর্ষ পুলিশ কর্তা, রাজ্যসভার সদস্য নাজির আহমেদ লাওয়াই, বিজেপির লোকসভার সদস্য যুগল কিশোর শর্মা প্রমুখ।

প্রথম নরেন্দ্র মোদী সরকারের রেল প্রতিমন্ত্রী মনোজ সিনহা জাতীয় রাজনীতিতে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বলেই পরিচিত। গত বুধবার সন্ধ্যায় নিজের ইস্তফা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন গুজরাট ক্যাডারের আমলা গিরিশচন্দ্র মুর্মু। এরপর বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি ভবন বিবৃতি দিয়ে জানায়, ওই ইস্তফা গৃহীত হয়েছে। একইসঙ্গে সকালেই কার্যত অনেককেই অবাক করে দিয়ে মনোজ সিনহাকে পরবর্তী উপ-রাজ্যপাল হিসেবে নিয়োগের কেন্দ্রীয় সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় রাষ্ট্রপতি ভবন। দেশের নতুন সিএজি হচ্ছেন গিরিশ চন্দ্র মুর্মু। সম্ভবত শনিবার রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top