News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী বছর ভারতেই হবে টি-২০ বিশ্বকাপ : আইসিসি
Image

আগামী বছর ভারতেই হবে টি-২০ বিশ্বকাপ : আইসিসি

দুবাই, ৭ আগস্ট (হি.স.): যাবতীয় জল্পনার অবসান। শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি  জানিয়ে দিয়েছে আগামী বছর ভারতেই হবে টি-২০ বিশ্বকাপ। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। তার পরের বছর টি-২০ বিশ্বকাপ হবে স্টিভ স্মিথের দেশে। ফাইনাল হল ১৩ নভেম্বর।  

করোনার কারনে এবছর অস্ট্রেলিয়ায় আয়োজিত হচ্ছে না টি-২০ বিশ্বকাপ। তখন থেকেই শুরু হয়েছিল জল্পনা, তাহলে কী ২০২১ সালে ভারতে আদৌ হবে টি-২০ বিশ্বকাপ। নাকি সেটা আয়োজিত হবে অস্ট্রেলিয়ায়। এবার যাবতীয় জল্পনার অবসান। আইসিসি সিদ্ধান্ত নিয়েছে যে আগামী বছর পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী ভারতেই হবে টি-২০ বিশ্বকাপ। ২০২২ সালের আয়োজক দেশ অস্ট্রেলিয়া।

একই সঙ্গে আইসিসি সদ্ধান্ত নিয়েছে যে আগামী বছর হবে না মহিলাদের ওডিআই বিশ্বকাপ। নিউজিল্যান্ডে ফেব্রুয়ারি-মার্চ মাসে হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। সেটি এখন হবে ২০২২ সালে। এই নিয়ে দ্বিতীয় আইসিসি টুর্নামেন্ট কোভিডের কারণে পিছোতে বাধ্য হল আইসিসি। এদিনের আইসিসির বিজনেস ডেভেলপমেন্ট করপোরেশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আইসিসির অস্থায়ী প্রধান ইমরান খওয়াজা জানিয়েছেন যে গত কয়েক মাস ধরে কী ভাবে বিশ্ব ইভেন্ট আবার করা যায়, সেই নিয়ে পরিকল্পনা চলছে। এর মধ্যে খেলায়াড় ও ক্রিকেটের সঙ্গে যুক্ত অন্যান্যদের স্বাস্থ্যের কথাই তাদের সবচেয়ে বড় বিবেচ্য ছিল বলে জানান আইসিসি-র কর্তা।

আগামী বছর পুরুষদের টি-২০ বিশ্বকাপ হবে ভারতেই। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। তার পরের বছর টি-২০ বিশ্বকাপ হবে স্টিভ স্মিথের দেশে। ফাইনাল হল ১৩ নভেম্বর।

পুরুষদের পরবর্তী ওডিআই বিশ্বকাপ হবে ২০২৩ সালের অক্টোবর-নভেম্বর মাসে। প্রথমে সেটি মার্চ-এপ্রিলে হওয়ার কথা ছিল। কিন্তু তাহলে টি-২০ বিশ্বকাপের মাত্র তিন মাসের মধ্যেই ওডিআই বিশ্বকাপ করতে হত। সেই কারণেই অন্তত এক বছরের গ্যাপ রাখার জন্য ওডিআই বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হয়েছে।

করোনার জেরে এখনও ঠিক করে শুরু হতে পারেনি ক্রিকেট। আইপিএল হবে প্রথম ক্রিকেটীয় ইভেন্টে যেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্লেয়াররা একসঙ্গে খেলবেন কোভিড পরবর্তী নিয়ম মেনে। সেই কারণেই আপাতত কোনও বড় ইভেন্ট রাখতে চায় না আইসিসি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top